1. nagorikit@gmail.com : Mohammad Shariful Alam Chowdhury :
  2. sharifulchowdhury81@gmail.com : administrator :
  3. : Temp User : Temp User
“দল নয়, অপরাধ দেখব” : মুরাদনগরে এমপি কায়কোবাদের ছোট ভাই আরেফীনের কড়া বার্তা | দৈনিক আজকের কথা  
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
  •                      
ব্রেকিং নিউজ:
নিষিদ্ধের দিনেই উল্টো স্রোত,ফেসবুকে বিক্ষোভের ঝড়, আ’লীগে যোগ দিয়ে শক্ত বার্তা হারুন আল রশিদের! কুমিল্লা মেডিকেলে শিশুদের ‘গাদাগাদি’—দেড় বছর ধরে তালাবদ্ধ পড়ে ১০০ শয্যার শিশু হাসপাতাল! নিউইয়র্কে সড়ক দুর্ঘটনা: মুরাদনগরের বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু ভুয়া ওয়ারেন্টে সাংবাদিক আটক—১৮ ঘণ্টা পর আদালতে মুক্তি, দেবীদ্বারে তোলপাড়! ৪৫ হাজার টাকার চাকরি, ৫৯ কোটির সাম্রাজ্য—পাসপোর্ট কর্মকর্তার সম্পদে চাঞ্চল্য! ৩ মাসে ২৫০ আগুন: কুমিল্লায় ফায়ার স্টেশন সংকটে বাড়ছে কোটি টাকার ক্ষতি ইউনূস ও আসিফ নজরুল ইস্যুতে তোলপাড়—নাঈম নিজামের পোস্টে উত্তপ্ত সোশ্যাল মিডিয়া ১০ বছরেও বিচারহীন তনু হত্যা—অবশেষে ৩ সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ আদালতের সুদখোর ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হলো ইতালির উপকূলে ভয়াবহ নৌকাডুবি, ১০৫ আরোহীর মধ্যে নিখোঁজ অন্তত ৭১

“দল নয়, অপরাধ দেখব” : মুরাদনগরে এমপি কায়কোবাদের ছোট ভাই আরেফীনের কড়া বার্তা

মোহাম্মদ শরিফুল আলম চৌধুরী
  • আপডেট করা হয়েছে শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬

“দলীয় ছায়ায় অপরাধীদের শেষ আশ্রয় ভেঙে দেব”—মুরাদনগরে প্রশাসনকে কড়া আল্টিমেটাম কাজী শাহ আরেফীনের

কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এমপির ছোট ভাই কাজী শাহ আরেফীন, কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের ছয়বারের নির্বাচিত সংসদ সদস্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর কঠোর বার্তা দিয়েছেন।

গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর বিজয়ের উচ্ছ্বাসে কোনো নেতাকর্মী যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে স্পষ্ট অবস্থান জানিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে তিনি লিখেছেন—রাজনৈতিক পরিচয় দেখিয়ে কেউ অপরাধ করলে তার কোনো রেহাই নেই।

তিনি প্রশাসনকে সুস্পষ্টভাবে জানিয়েছেন— “মুরাদনগরের প্রশাসনকে সুস্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, কোনো অপরাধ কোনোভাবেই প্রশ্রয় পাবে না এবং কোনো অপরাধী রাজনৈতিক পরিচয়ের আড়ালে আইনের হাত থেকে রেহাই পাবে না।
আইনের শাসন সবার জন্য সমান। ন্যায়বিচার নিশ্চিত করতে হলে দল, মত কিংবা পরিচয় নয়, অপরাধকেই বিবেচনায় নিতে হবে। মুরাদনগরে আইন ও শৃঙ্খলা রক্ষায় প্রশাসনকে নিরপেক্ষ, দৃঢ় ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

এদিকে এ বিষয়ে মন্তব্য করতে গিয়ে আমরা মুক্তিযোদ্ধার সন্তান কুমিল্লা উত্তর জেলা কমিটির সভাপতি ও সাংবাদিক মো. শরিফুল আলম চৌধুরী বলেন, “নির্বাচন পরবর্তী সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখা। কাজী শাহ আরেফীনের এই স্পষ্ট ও কঠোর বার্তা প্রমাণ করে—মুরাদনগরে কেউ রাজনৈতিক ছত্রছায়ায় বিশৃঙ্খলা করলে তার ঠাঁই হবে না। আইনের শাসন প্রতিষ্ঠাই এখন সময়ের দাবি।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচন-পরবর্তী সম্ভাব্য উত্তেজনা ঠেকাতে আগেভাগেই এমন কড়া অবস্থান নেওয়া একটি তাৎপর্যপূর্ণ বার্তা। এতে প্রশাসন যেমন দায়িত্বশীল ভূমিকা পালনে চাপ অনুভব করবে, তেমনি নেতাকর্মীরাও সতর্ক থাকবে।

 

শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন
 

কপিরাইট © [২০২৫] দৈনিক আজকের কথা। সর্বস্বত্ব সংরক্ষিত।

এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট কপিরাইট আইনের আওতাভুক্ত। প্রকাশকের ছাড়া কোনো অংশ পুনঃপ্রকাশ, বিতরণ বা সংরক্ষণ করা আইনত দণ্ডনীয়।

যোগাযোগ   আমাদের সম্পর্কে   শর্তাবলি ও নীতিমালা