1. nagorikit@gmail.com : Mohammad Shariful Alam Chowdhury :
  2. sharifulchowdhury81@gmail.com : administrator :
  3. : Temp User : Temp User
  4. wpra.source.author.site.1@www.dainikajkerkotha.com : Source Author :
স্ট্যামফোর্ডকে হারিয়ে ছায়া সংসদে চ্যাম্পিয়ন নজরুল বিশ্ববিদ্যালয়! | দৈনিক আজকের কথা  
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:১০ অপরাহ্ন
  •                      
ব্রেকিং নিউজ:
এসপির কার্যালয়ের ভেতরেই পকেটমারের দৌরাত্ম্য—পুলিশ কর্মকর্তার মানিব্যাগ উধাও কিশোর গ্যাং দমনে রাতের অভিযানে ডিবি পুলিশের বড় সাফল্য— উদ্ধার দেশীয় অস্ত্রের ভাণ্ডার রাতভর হাজী ক্যাম্পে ধর্মমন্ত্রী কায়কোবাদ—হজযাত্রীদের সেবায় সরাসরি তদারকি ডাকাতদের সঙ্গে রক্তক্ষয়ী লড়াই, গৃহকর্তার প্রতিরোধে নিহত এক ডাকাত! স্ট্যামফোর্ডকে হারিয়ে ছায়া সংসদে চ্যাম্পিয়ন নজরুল বিশ্ববিদ্যালয়! সংসদের কেনাকাটায় হরিলুট বালাগঞ্জে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা: মেধা বিকাশে প্রশংসিত স্বাধীন বাংলা ফ্রেন্ডস ক্লাব কোটালীপাড়ায় মাদকবিরোধী যুদ্ধ ঘোষণা: এমপি জিলানীর ‘জিরো টলারেন্স’, ঐক্যবদ্ধ প্রতিরোধের ডাক কী আছে সেই বাটপার ড. ইউনূসের সর্বনাশা বাণিজ্য চুক্তিতে? পঞ্চগড়ে ৫০ নদীর ইতিহাস খুঁজতে লেখক কর্মশালা

স্ট্যামফোর্ডকে হারিয়ে ছায়া সংসদে চ্যাম্পিয়ন নজরুল বিশ্ববিদ্যালয়!

মো: মুশফিকুর রহমান তুহিন, নজরুল বিশ্ববিদ্যালয় :
  • আপডেট করা হয়েছে রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

বিএফডিসিতে প্রাক বাজেট বিতর্কে জ্বালানী ইস্যুতে শক্তিশালী যুক্তি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ছায়া সংসদ বিতর্কে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। গত ১৮ এপ্রিল ২০২৬, শনিবার রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)-তে ‘ডিবেট ফর ডেমোক্রেসি’র আয়োজনে আসন্ন বাজেটকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয় প্রাক-বাজেট ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা।

বিজয়ী দল তাদের অর্জিত ট্রফি ১৯ এপ্রিল রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলমের হাতে তুলে দেন। এসময় উপাচার্য বিজয়ী বিতার্কিকদের অভিনন্দন জানিয়ে তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।

‘আগামী বাজেটে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমেই অর্থনৈতিক সুরক্ষা অর্জন সম্ভব’—এই প্রস্তাবনায় সরকারি দল হিসেবে শক্তিশালী যুক্তি উপস্থাপন করে নজরুল বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকরা। অন্যদিকে বিরোধী দল হিসেবে অংশ নেয় স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির বিতার্কিকরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য। স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন ‘ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

বিতর্কে প্রধানমন্ত্রী/সংসদ নেতা হিসেবে নেতৃত্ব দেন লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের হরি প্রিয়া সেন। অর্থমন্ত্রীর ভূমিকায় ছিলেন আইন ও বিচার বিভাগের মো: হাসিবুর রহমান। সংসদ সদস্য হিসেবে অংশ নেন ফোকলোর বিভাগের মো: আতিকুর রহমান সেতু। এছাড়া দলীয় সদস্য হিসেবে অংশগ্রহণ করেন ইংরেজি বিভাগের আসাদুর রহমান রবিউল এবং আইন বিভাগের সাঈদা রহমান শৈলী।

শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন
 

কপিরাইট © [২০২৫] দৈনিক আজকের কথা। সর্বস্বত্ব সংরক্ষিত।

এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট কপিরাইট আইনের আওতাভুক্ত। প্রকাশকের ছাড়া কোনো অংশ পুনঃপ্রকাশ, বিতরণ বা সংরক্ষণ করা আইনত দণ্ডনীয়।

যোগাযোগ   আমাদের সম্পর্কে   শর্তাবলি ও নীতিমালা