প্রিন্ট এর তারিখঃ শনিবার, ৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

বালাগঞ্জে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা: মেধা বিকাশে প্রশংসিত স্বাধীন বাংলা ফ্রেন্ডস ক্লাব

IMG 20260419 WA0000
মো. আমির আলী, বালাগঞ্জ (সিলেট) প্রতিনিধি :

সিলেটের বালাগঞ্জ উপজেলার কালীবাড়ি বাজারে অরাজনৈতিক সামাজিক সংগঠন স্বাধীন বাংলা ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে আয়োজিত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) বিকেলে স্থানীয় একটি সেন্টারে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে এবং সংগঠনের কোষাধ্যক্ষ ও সাংবাদিক আতাউর রহমান কাওছারের সঞ্চালনায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক শেখ আলাউদ্দীন রিপন, শিক্ষানুরাগী জুসেফ আলী চৌধুরী, মানবাধিকার কর্মী হাজি মাসুক মিয়া, এনটিভি ইউরোপ প্রতিনিধি সাংবাদিক জুবেল আহমদ সেকেল, সিনিয়র সাংবাদিক রজত কান্তি চক্রবর্তী, সমাজসেবক ফখরুল ইসলাম রাজু, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কবির আহমদ, বালাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমীর আলী এবং সহ-সভাপতি ও বালাগঞ্জ বার্তার সম্পাদক শাহাবুদ্দিন শাহিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি রবিউল ইসলাম মাসুম, সহ-সাধারণ সম্পাদক প্রণব পুরকায়স্থ, সাংগঠনিক সম্পাদক শাহজাহান গাজী, মাওলানা হুসাইন আহমদ আওলাদ, মাওলানা ফেরদাউস আলীসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও তরুণরা।

বক্তারা বলেন, সমাজ থেকে মাদক, অপরাধ ও নৈতিক অবক্ষয় দূর করতে তরুণদের সচেতনতা বৃদ্ধি অপরিহার্য। এ ধরনের সাধারণ জ্ঞান প্রতিযোগিতা শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি তাদের পড়াশোনায় আগ্রহী করে তোলে। একই সঙ্গে তরুণদের মোবাইল আসক্তি ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে খেলাধুলা, সংস্কৃতি চর্চা ও শিক্ষামূলক কার্যক্রমের বিকল্প নেই বলেও মত দেন তারা।

অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক, যুক্তরাজ্য প্রবাসী হেলাল আহমদ চৌধুরীর দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।

উল্লেখ্য, ২০১০ সালে প্রতিষ্ঠিত স্বাধীন বাংলা ফ্রেন্ডস ক্লাব বালাগঞ্জে দীর্ঘদিন ধরে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে নানা সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

প্রিন্ট করুন