প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

রাতভর হাজী ক্যাম্পে ধর্মমন্ত্রী কায়কোবাদ—হজযাত্রীদের সেবায় সরাসরি তদারকি

img 69e4b7bf414b4
মোহাম্মদ শরিফুল আলম চৌধুরী

“ইমিগ্রেশন থেকে ডরমিটরি—সবখানে নজর, সেবার মানে সন্তুষ্ট হজযাত্রীরা”

গভীর রাতে রাজধানীর আশকোনা হাজী ক্যাম্পে হজযাত্রীদের সেবা কার্যক্রম সরেজমিনে তদারকি করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। দায়িত্বশীলতা ও মানবিকতার পরিচয় দিয়ে তিনি রাতভর ক্যাম্পের বিভিন্ন সেবা ও ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন।

শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হাজী ক্যাম্পে পৌঁছে মন্ত্রী বিভিন্ন সেবাদানকারী সংস্থার ডেস্ক পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের কাছ থেকে কার্যক্রমের খোঁজখবর নেন। পরে ইমিগ্রেশন এলাকায় গিয়ে হজযাত্রীদের সঙ্গে কথা বলেন, তাদের অভিজ্ঞতা ও মতামত শোনেন।

পরিদর্শনের একপর্যায়ে তিনি ডরমিটরি এলাকাও ঘুরে দেখেন এবং সেখানে অবস্থানরত হজযাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন। ডরমিটরির পরিবেশ ও সুযোগ-সুবিধা নিয়েও খোঁজ নেন তিনি। এ সময় হজযাত্রীরা সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন।

হজযাত্রীদের মতে, চলতি বছর আগের তুলনায় ভোগান্তি অনেক কমেছে। ভিসা প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হচ্ছে, ক্যাম্পে পৌঁছানোর পর স্বেচ্ছাসেবকরা লাগেজ নির্দিষ্ট স্থানে পৌঁছে দিচ্ছেন। আধুনিক স্ক্যানিং ব্যবস্থার মাধ্যমে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি ধর্মমন্ত্রীর উদ্যোগে লাগেজ র‍্যাপিং সুবিধা চালু হওয়ায় স্বস্তি বেড়েছে। সব মিলিয়ে এবারের হজ ব্যবস্থাপনায় শৃঙ্খলা ও সেবার মানে উল্লেখযোগ্য উন্নতি এসেছে বলে জানিয়েছেন হজযাত্রীরা।

প্রিন্ট করুন