প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৭ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩

কুমিল্লায় কাভার্ড ভ্যানের চাপায় যুবক নিহত

kmll 6F9wxlM
ফাহিমা বেগম প্রিয়া, বিশেষ প্রতিবেদক :

কুমিল্লার চৌদ্দগ্রামে কাভার্ড ভ্যানের চাপায় মো. সামির নামের এক যুবক নিহত হয়েছেন। আজ বুধবার (২২ এপ্রিল) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সামির পৌর সদরের কিং শ্রীপুর গ্রামের মো. সাইফুল ইসলাম স্বপনের ছেলে।

জানা গেছে, মোটরসাইকেল চালিয়ে সামির মাদ্রাসা রোড দিয়ে ইউটার্ন নিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় ঢাকাগামী দ্রুতগতির একটি কাভার্ড ভ্যানের নিচে তার মোটরসাইকেলটি ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানটি নিয়ে চালক পালিয়ে যান।

নিহত সামিরের দাদু, চৌদ্দগ্রাম পৌর বিএনপির সভাপতি জি এম তাহের পলাশী বলেন, ‘নিহত সামির আমার নাতি। তার মৃত্যুতে আমরা মানসিকভাবে ভেঙে পড়েছি।’

মিয়া বাজার হাইওয়ে পুলিশের ইনচার্জ সাহাব উদ্দিন জানান, সামিরের মরদেহ পরিবার বাড়িতে নিয়ে গেছে। ঘাতক কাভার্ড ভ্যানটি শনাক্তের চেষ্টা চলছে।

প্রিন্ট করুন