কুমিল্লার মেঘনা উপজেলার মানিকারচর ইউনিয়নের শিকিরগাঁও এলাকায় অভিযান চালিয়ে ইউপি সদস্যসহ আট জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ।
মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন—মানিকারচর ইউনিয়নের ইউপি সদস্য আ. বাতেন খন্দকার (৫১), হেলাল উদ্দিন (৪৭), মো. নাইম (৫১), জসিম উদ্দিন (৫০), আলমগীর (৪২), ডালিম মিয়া (৪৫), শাহিন মিয়া (৩২) ও জালাল মিয়া (৪৮)।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে মাদক, মারামারি, ধর্ষণ ও অপহরণের মতো গুরুতর অভিযোগও রয়েছে।
আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বুধবার আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

রোমানা আক্তার, বিশেষ প্রতিবেদক :