প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ৭ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩

থানার ভেতরে ডাকসু নেতা সেই মব মাষ্টারকে গণধোলাই, শাহবাগে ছাত্রদল-শিবির উত্তেজনা

FB IMG 1776969398127
আজকের কথা ডেস্ক :

রাজধানীর শাহবাগ এলাকায় ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনার একপর্যায়ে থানার ভেতরে ঢুকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) এক নেতাকে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় শাহবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযোগ অনুযায়ী, ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন (মুসাদ্দিক) থানার ভেতরে আশ্রয় নেওয়ার পরও তাকে ঘিরে ধরে মারধর করা হয়। এ সময় ডাকসুর আরেক নেতা এ বি জুবায়েরও থানার ভেতরে আটকা পড়েন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ক্যাম্পাসে ‘গুপ্ত রাজনীতি’ ও সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর প্রতিবাদে সন্ধ্যায় শাহবাগে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা।

পরবর্তীতে এ বি জুবায়ের ও মোসাদ্দেকের নেতৃত্বে ছাত্রশিবিরের কর্মীরা সেখানে উপস্থিত হলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে ডাকসু নেতারা নিরাপত্তার জন্য শাহবাগ থানার ভেতরে আশ্রয় নেন।

এ সময় অভিযোগ রয়েছে, ছাত্রদলের কিছু নেতাকর্মী থানার ভেতরে ঢুকে মোসাদ্দেককে গণপিটুনি দেয়।
এদিকে, ডাকসুর শিবির প্যানেলের প্রার্থী আব্দুল্লাহ আল মাহমুদ ও মাস্টারদা সূর্যসেন হলের কার্যনির্বাহী সদস্য সাইয়েদুজ্জামান আলভিও শাহবাগ থানার ভেতরে অবস্থান করছেন বলে জানা গেছে। অন্যদিকে থানার বাইরে ছাত্রদলের নেতাকর্মীরা অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

প্রিন্ট করুন