কুমিল্লার দেবীদ্বার উপজেলায় ট্রাক্টরের টায়ারে হাওয়া দিতে গিয়ে বিস্ফোরণের ঘটনায় মো. শিপন (২৮) নামে এক চালকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) সকাল প্রায় ১১টার দিকে উপজেলার চরবাকর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিপন কুমিল্লার বুড়িচং উপজেলার রামনগর এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, শিপন নিজেই তার ট্রাক্টরের টায়ারে হাওয়া দিচ্ছিলেন। এ সময় হঠাৎ টায়ারটি বিস্ফোরিত হলে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।
দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এবিএম আতিকুর রহমান বাশার