প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩

দেবীদ্বার সুজাত আলী সরকারি কলেজে ক্যান্টিন উদ্বোধন

IMG 20260426 WA0012
এবিএম আতিকুর রহমান বাশার

কুমিল্লার দেবীদ্বার সুজাত আলী সরকারি কলেজে নতুন ক্যান্টিনের উদ্বোধন করা হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) দুপুরে কলেজের দ্বিতল ভবনে আনুষ্ঠানিকভাবে ক্যান্টিনটির উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আহসান পারভেজ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—বিশিষ্ট সমাজসেবক ও কলেজের প্রাক্তন শিক্ষার্থী আলহাজ্ব মো. ছিদ্দিকুর রহমান আমীন, সহযোগী অধ্যাপক মোহাম্মদ জহির উদ্দিন, মো. সাহেদ ইকবাল চৌধূরী, প্রভাষক জসিম উদ্দিন, মো. মিনহাজুর রহমান, মো. আফজালুর রহমান, মো. ইয়াছিন, মো. রাসেল আল মামুন, মোসা. সুমনা রহমান সুমি, রাজীব রায়সহ অনেকে।

এছাড়া ক্যান্টিন পরিচালনাকারী প্রতিষ্ঠান “মা-মেয়ে রান্না ঘর”-এর স্বত্বাধিকারী হুরবানু আক্তার পলি, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উদ্বোধনের আগে কলেজ মসজিদের ইমাম আলহাজ্ব মাওলানা মো. ছিদ্দিকুর রহমান মিলাদ ও দোয়া পরিচালনা করেন। পরে ফিতা কাটা ও কেক কাটার মাধ্যমে ক্যান্টিনটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

শিক্ষার্থী আল আমিন ও রেবেকা সুলতানা বলেন, ক্যান্টিন না থাকায় আগে অনেক সময় না খেয়ে বাড়ি ফিরতে হতো। এখন সেই সমস্যার সমাধান হয়েছে।

প্রভাষক মো. মিনহাজুর রহমান ও মোসা. সুমনা রহমান সুমি বলেন, আগে খাবারের জন্য বাইরে যেতে হতো। এখন কলেজ ক্যাম্পাসেই স্বাচ্ছন্দ্যে খাবার পাওয়া যাচ্ছে। “মা-মেয়ে রান্না ঘর” ঘরোয়া পরিবেশে সেই ঘাটতি পূরণ করেছে।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আহসান পারভেজ বলেন, এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে ইন্টারমিডিয়েট থেকে অনার্স পর্যন্ত প্রায় ২ হাজার ৫ শতাধিক শিক্ষার্থী, ৪২ জন শিক্ষক ও ২২ জন কর্মচারী রয়েছেন। এতদিন ক্যান্টিন না থাকায় সবাই ভোগান্তিতে ছিলেন। ক্যান্টিন চালুর মাধ্যমে এখন শিক্ষার্থীদের খাদ্যসংক্রান্ত সমস্যার সমাধান হবে।

প্রিন্ট করুন