সিলেটের বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়নের নলজুড় গ্রামের প্রবীণ আলেম হাফিজ মাওলানা নূরউদ্দিন (৬০) রোববার (৭ জুলাই) ভোর ৫টায় সিলেটের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি বালাগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের সহ বায়তুল মাল সম্পাদক ও দেওয়ান বাজার ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা আসাদুজ্জামানের পিতা।
রোববার (৭ জুলাই) বিকেল আড়াইটায় স্থানীয় নলজুড় টিএ কমিউনিটি সেন্টার প্রাঙ্গণে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে মরহুমকে দাফন করা হয়।
জানাজায় জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুর মাদরাসার মুহাদ্দিস মাওলানা আব্দুর রহমান, হাজী আব্দুল কাইয়ুম, সিলেট জেলা খেলাফত মজলিসের সহ-সাধারণ সম্পাদক মাওলানা দিলওয়ার হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আশিকুর রহমান, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মালিক রুনু, আওয়ামী লীগ নেতা আব্দুল কাইয়ুম, উপজেলা বিএনপি নেতা রুবেল আহমদ, সাবেক ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
এদিকে, প্রবীণ আলেম হাফিজ মাওলানা নূরউদ্দিনের ইন্তেকালে খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সভাপতি মাওলানা মোশাহিদ আলী, সাধারণ সম্পাদক মাওলানা নেহাল আহমদ, সহ-সাধারণ সম্পাদক মাওলানা দিলওয়ার হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আশিকুর রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদক ও বালাগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা সৈয়দ আলী আছগর, উপজেলা সভাপতি হুসাইন আহমদ মিসবাহ এবং সাধারণ সম্পাদক সাংবাদিক আবুল কাশেম অফিক গভীর শোক প্রকাশ করেছেন।
নেতৃবৃন্দ এক বিবৃতিতে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

মো. আমির আলী, বালাগঞ্জ (সিলেট) প্রতিনিধি :