প্রিন্ট এর তারিখঃ শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩

এবার ‘জয় বাংলা’ বলায় এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার, বিতর্কে মাধবদী কলেজ

madhabdi College 1777545511
মোহাম্মদ শরিফুল আলম চৌধুরী

নরসিংদীর মাধবদী কলেজের এক এইচএসসি পরীক্ষার্থীকে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে স্থায়ীভাবে বহিষ্কার করায় দেশজুড়ে সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বহিষ্কৃত শিক্ষার্থীর নাম সোহান আহমেদ সাব্বির। তিনি ব্যবসায় শিক্ষা শাখার ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের দ্বাদশ শ্রেণির ছাত্র। তার রোল নম্বর ১১৮।

কলেজ সূত্রে জানা যায়, গত ১৬ এপ্রিল জারি করা এক অফিস আদেশে তাকে বহিষ্কার করা হয়। মাধবদী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামাল হোসেন ও পরিচালনা পর্ষদের সভাপতি শিরীন সুলতানার স্বাক্ষরিত ওই আদেশে উল্লেখ করা হয়, গত ১৪ এপ্রিল পহেলা বৈশাখ উপলক্ষে জেলা প্রশাসন আয়োজিত বর্ষবরণ শোভাযাত্রায় কলেজের ব্যানার ব্যবহার করে কিছু বহিরাগত ব্যক্তির সঙ্গে সোহান ‘রাষ্ট্র কর্তৃক নিষিদ্ধ সংগঠনের পক্ষে’ স্লোগান দেন।

কলেজ কর্তৃপক্ষের দাবি, এই কর্মকাণ্ড প্রতিষ্ঠানটির শৃঙ্খলা ও ভাবমূর্তির পরিপন্থি হওয়ায় তাকে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষাসহ সব ধরনের একাডেমিক কার্যক্রম থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ঘিরে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই ‘জয় বাংলা’ স্লোগানের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে এই সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করছেন এবং বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে বীর মুক্তিযোদ্ধা আবদুল মতিন চৌধুরী ক্ষোভ প্রকাশ করে বলেন, “যে কলেজ একজন শিক্ষার্থীকে ‘জয় বাংলা’ বলার কারণে বহিষ্কার করে, সেই সিদ্ধান্তের সঙ্গে জড়িতদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া উচিত।” তিনি সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ বিষয়ে বহিষ্কৃত শিক্ষার্থী বা তার পরিবারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

‘জিরো টলারেন্স’ নীতির পর চাঁদাবাজি ও দখল অনেকাংশে কমেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাঁর এই বক্তব্যের সঙ্গে আপনি কি একমত?

ফলাফল দেখুন

প্রিন্ট করুন