

আগামী ৩ থেকে ৬ মে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন-২০২৬।
এই সম্মেলনে অংশগ্রহণের জন্য গত বৃহস্পতিবার রাতে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে বর্তমানে রাজধানীতে অবস্থান করছেন গাইবান্ধা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।
গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
উল্লেখ্য, ডিসি সম্মেলনে সারা দেশের জেলা প্রশাসকরা অংশগ্রহণ করেন। মাঠ প্রশাসনের সঙ্গে সরকারের সরাসরি সমন্বয়ের অন্যতম গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে এই সম্মেলন বিবেচিত। এর মাধ্যমে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময়ের সুযোগ পান জেলা প্রশাসকরা।