বিএনপি নেতা রেজাউল কাইয়ুম আটক করেছে পুলিস। সে কুমিল্লার আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি বলছে পুলিশ। বর্তমানে তাকে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
রবিবার (৩ মে) দুপুরে কুমিল্লা নগরীর শাসনগাছা এলাকা থেকে তাকে আটক করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, “রেজাউল কাইয়ুম আটক হওয়ার পর তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।”
এদিকে, রেজাউল কাইয়ুম আটক হওয়ার খবর ছড়িয়ে পড়লে তার অনুসারী বিএনপির নেতাকর্মীরা কোতোয়ালি থানার সামনে জড়ো হন। তারা তার মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং একপর্যায়ে থানার সামনে অবস্থান নেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কুমিল্লা কোতোয়ালি থানায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি জেলা পুলিশ সুপারের কার্যালয়েও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আকস্মিক এই আটকের ঘটনায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। তবে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে আটকের সুনির্দিষ্ট কারণ জানায়নি।
রেজাউল কাইয়ুম আটক প্রসঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
এদিকে, বিএনপির স্থানীয় নেতাকর্মীরা অভিযোগ করছেন, তাদের নেতাকে অন্যায়ভাবে আটক করা হয়েছে। তারা দ্রুত তার মুক্তি দাবি করেছেন।
অন্যদিকে, পুলিশ বলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে তারা সতর্ক অবস্থানে রয়েছে।
প্রতিবেদন লেখা পর্যন্ত (দুপুর দেড়টা) রেজাউল কাইয়ুম আটক অবস্থায় কোতোয়ালি থানায় জিজ্ঞাসাবাদ চলছিল।

রোমানা আক্তার