“জাহাপুর কমলাকান্ত একাডেমি” কুমিল্লার মুরাদনগর উপজেলার জাহাপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জাহাপুর কমলাকান্ত একাডেমি ও কলেজে দীর্ঘদিনের প্রত্যাশিত মাঠ ভরাট অবকাঠামোগত উন্নয়ন কাজ শুরু হতে যাচ্ছে।
প্রায় ১১০ বছর আগে প্রতিষ্ঠিত জাহাপুর কমলাকান্ত একাডেমি নামের এই শতবর্ষী বিদ্যাপীঠটির উন্নয়নে এগিয়ে এসেছেন আপন দুই ভাই—প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির অভিভাবক সদস্য সৈয়দ হাসান এবং স্থানীয়ভাবে সক্রিয় সৈয়দ শরিফ। তাদের সম্মিলিত উদ্যোগ ও প্রচেষ্টায় অবহেলিত মাঠ এখন উন্নয়নের আওতায় আসছে বলে জানা গেছে।
এ উন্নয়ন কার্যক্রমে সহযোগিতা করেছেন Kazi Shah Mofazzal Hossain Kaikobad। সংশ্লিষ্টরা মনে করছেন, এই সহযোগিতা ও দুই ভাইয়ের প্রচেষ্টার সমন্বয়ে কাজটি দ্রুত বাস্তবায়ন সম্ভব হবে।
প্রতিষ্ঠানের নতুন ব্যবস্থাপনা কমিটি দায়িত্ব গ্রহণের পর থেকেই উন্নয়ন কার্যক্রমে গতি আসে। কমিটির সভাপতি ও সড়ক, পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের যুগ্মসচিব খন্দকার নুরুল হক বিদ্যালয়ের অভ্যন্তরীণ পরিবেশ উন্নয়ন ও মাঠ ভরাটকে অগ্রাধিকার দিয়েছেন।
এলাকাবাসী, শিক্ষকমণ্ডলী এবং সংবাদমাধ্যমকর্মীদের অংশগ্রহণে একটি সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে মাঠ ভরাটের পাশাপাশি অবকাঠামো উন্নয়ন, পরিবেশ সংস্কার এবং শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, অতীতেও এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের মাঠ ও সীমানা প্রাচীর সংস্কারের জন্য ব্যক্তিগত উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে এবারের উদ্যোগটি আরও বৃহৎ ও পরিকল্পিত আকারে বাস্তবায়নের পথে রয়েছে।
স্থানীয়দের মতে, জাহাপুর কমলাকান্তি একাডেমিতে সৈয়দ হাসান ও সৈয়দ শরিফের এই যৌথ উদ্যোগ বাস্তবায়িত হলে শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ, উন্নত ও আধুনিক শিক্ষার পরিবেশ নিশ্চিত হবে। এতে করে ভবিষ্যৎ প্রজন্ম উপকৃত হবে এবং এলাকার শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।

মোহাম্মদ শরিফুল আলম চৌধুরী