শুভেন্দু অধিকারী জয় ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভার ভবানিপুর আসনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে। এই আসনে বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে পরাজিত করেছেন বলে দাবি করেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। নিজের এই জয়কে তিনি ‘হিন্দুত্ববাদের বিজয়’ হিসেবে উল্লেখ করেছেন।
শুভেন্দু অধিকারীর ভাষ্য অনুযায়ী, ভোটের ফলাফলে ধর্মভিত্তিক বিভাজনের প্রতিফলন দেখা গেছে। তিনি দাবি করেন, মুসলিম ভোটাররা মূলত মমতা ব্যানার্জির পক্ষেই ভোট দিয়েছেন, অন্যদিকে হিন্দু, শিখ, জৈন ও বৌদ্ধ সম্প্রদায়ের ভোট পেয়েই তিনি জয়লাভ করেছেন।
তিনি আরও বলেন, প্রায় ১৫ হাজারের বেশি ভোটের ব্যবধানে তিনি বিজয়ী হয়েছেন। তার মতে, এই ফলাফল শুধু একটি নির্বাচনী জয় নয়, বরং একটি নির্দিষ্ট আদর্শের প্রতিফলন।
ভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’র প্রতিবেদন অনুযায়ী, শুভেন্দু অধিকারী বলেন, ভবানিপুরের ৭৭ নম্বর ওয়ার্ডে মুসলিম ভোটাররা প্রকাশ্যেই মমতা ব্যানার্জির পক্ষে ভোট দিয়েছেন। অপরদিকে অন্যান্য ধর্মাবলম্বীরা তাকে সমর্থন জানিয়েছেন বলেই তিনি জয়ী হয়েছেন বলে দাবি করেন।
এছাড়া তিনি মন্তব্য করেন, এই পরাজয়ের মধ্য দিয়ে মমতা ব্যানার্জির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠেছে। যদিও তার এই বক্তব্য রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

অনলাইন ডেস্ক