প্রিন্ট এর তারিখঃ শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩

মুরাদনগর গাঁজা উদ্ধার: ওসির নির্দেশনায় অভিযানে দুই সহোদর গ্রেপ্তার

image 304748 1777962996
মোহাম্মদ শরিফুল আলম চৌধুরী

মুরাদনগরে গাঁজা উদ্ধার অভিযানে ২ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ দুই সহোদরকে গ্রেপ্তার করেছে পুলিশ। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।

সোমবার (রাত সাড়ে ১০টা) উপজেলা সদরের উত্তরপাড়া এলাকায় তারু মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে শাহ আলম (২১) ও শুক্কুর আলী (১৯) নামের দুই ভাইকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওসির নির্দেশে সেকেন্ড অফিসার এসআই আবদুল্লাহ আল মাসুদ, এসআই রাজু বড়ুয়া, এএসআই কুসুম বড়ুয়া ও এএসআই কাজী সুলতানসহ একটি টিম অভিযান পরিচালনা করে। এ সময় তাদের কাছ থেকে ২ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

স্থানীয়দের অভিযোগ, অভিযুক্তদের পরিবার দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তারা গ্রেপ্তার হলেও জামিনে বের হয়ে আবার একই কার্যক্রমে যুক্ত হয়।

এ বিষয়ে মুরাদনগর থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে এবং তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

তিনি আরও বলেন, “মুরাদনগর গাঁজা উদ্ধারসহ মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।” পাশাপাশি মাদকের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য সচেতন নাগরিকদের আহ্বান জানান তিনি।

প্রিন্ট করুন