প্রিন্ট এর তারিখঃ শনিবার, ৪ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩

মুক্তিতে আর বাধা নেই আইভীর

image 289822 1778400229
আজকের কথা ডেস্ক

আপিল বিভাগে রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ

সেলিনা হায়াৎ আইভীর জামিন ইস্যুতে বড় স্বস্তি পেলেন নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। হত্যা সহ বিভিন্ন অভিযোগে দায়ের করা ১০ মামলায় তার জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। ফলে মুক্তিতে আপাতত কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

রোববার (১০ মে) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ হাইকোর্টের দেওয়া জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে এ আদেশ দেন।

আদালতে আইভীর পক্ষে শুনানিতে অংশ নেন সিনিয়র অ্যাডভোকেট মো. মোতাহার হোসেন সাজু।

এর আগে ২০২৫ সালের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার চুনকা কুটির থেকে সেলিনা হায়াৎ আইভীকে গ্রেফতার করা হয়। পরে বিভিন্ন মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। পরবর্তীতে হাইকোর্ট পাঁচ মামলায় তাকে জামিন দেন।

তবে আপিল বিভাগে সেই জামিন স্থগিত হয়ে যায়। এর মধ্যে গত ১৮ নভেম্বর আরও পাঁচ মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। পরে বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত ২৬ ফেব্রুয়ারি জামিন আদেশ দেন।

সেলিনা হায়াৎ আইভীর এ জামিন বহাল থাকায় এখন তার কারামুক্তিতে আপাতত আর কোনো আইনি জটিলতা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

প্রিন্ট করুন