প্রিন্ট এর তারিখঃ বুধবার, ১ জুলাই ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

নজরুল বিশ্ববিদ্যালয় কর্মকর্তা পরিষদের নতুন কমিটি ঘোষণা

কেনো শূকরের মাংস হারাম 20260513 235951 0000
মো. মুশফিকুর রহমান তুহিন, নজরুল বিশ্ববিদ্যালয় :

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) কর্মকর্তা পরিষদের নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গত ১১ মে নির্বাচন কমিশনের আহ্বানে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে কমিটি গঠন করা হয় এবং ১২ মে আনুষ্ঠানিকভাবে নতুন কমিটির ঘোষণা দেওয়া হয়।

নবগঠিত কমিটিতে বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের উপ-পরিচালক মো. এনামুল হক সভাপতি এবং কেন্দ্রীয় গ্রন্থাগারের সহকারী রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেন (স্বপন) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

নতুন কমিটির সভাপতি মো. এনামুল হক বলেন, “৫ আগস্ট পরবর্তী সময়ে কর্মকর্তা পরিষদ না থাকায় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা বিভিন্ন সমস্যার মুখোমুখি হচ্ছিলেন। পূর্বে মতানৈক্যের কারণে পরিষদ গঠন সম্ভব হয়নি। অবশেষে সকল কর্মকর্তার ঐক্যমতের ভিত্তিতে আমাদের ওপর দায়িত্ব অর্পণ করা হয়েছে। কর্মকর্তাদের যৌক্তিক দাবি আদায়ে আমরা সর্বোচ্চ ভূমিকা রাখার চেষ্টা করবো।”

সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন (স্বপন) বলেন, “এই দায়িত্ব আমার জন্য গর্বের। কর্মকর্তাদের ভালোবাসা ও সমর্থনের মর্যাদা রক্ষায় আমি আন্তরিকভাবে কাজ করবো এবং সবার অধিকার আদায়ে পাশে থাকবো।”

কমিটির অন্যান্য পদাধিকারীদের মধ্যে রয়েছেন— সহ-সভাপতি এস এম কাউসার আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. শাহীনুর ইসলাম, দপ্তর ও প্রচার সম্পাদক মাহমুদুর রহমান আনসারী এবং সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মো. রাশেদ মিয়া। এছাড়াও কার্যকরী সদস্য হিসেবে আরও সাতজন কর্মকর্তা কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন।

উল্লেখ্য, প্রধান নির্বাচন কমিশনার প্রকৌশলী মো. হাফিজুর রহমান এবং নির্বাচন কমিশনার মো. আব্দুল্লাহ আল মামুন ও কৃষিবিদ এ কে এম আনিছুর রহমানের স্বাক্ষরের মাধ্যমে ১২ মে কমিটিটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।

প্রিন্ট করুন