প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

গাইবান্ধা জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

1778742012174
সিরাজুল ইসলাম রতন, গাইবান্ধা থেকে :

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ গাইবান্ধা জেলা ছাত্রদলের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে। মঙ্গলবার (১৩ মে) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

ঘোষিত কমিটিতে মো. শহিদুজ্জামান সরকার শাহীনকে আহ্বায়ক এবং ওয়ালিদ শাকিলকে সদস্য সচিব করা হয়েছে।

এছাড়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. ইমাম হোসেন আলাল। যুগ্ম আহ্বায়ক করা হয়েছে রেজাউল করিম রিমন, সুজন পাটোয়ারী, খন্দকার রাকিবুল ইসলাম রাকিব ও মো. আরমান আহিব জাহিদকে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং সদস্য সচিবের যৌথ স্বাক্ষরের মাধ্যমে জেলা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে।

একই সঙ্গে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশনাও দেওয়া হয়েছে।

প্রিন্ট করুন