
সিলেটের বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের চাম্পারকান্দি আননূর মহিলা মাদ্রাসায় ১৪৪৭ হিজরি সনের নবীনবরণ ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১০টায় মাদ্রাসার ছাত্র-ছাত্রী কাফেলার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করে ঐতিহ্যবাহী গহরপুর দেওয়ান বাড়ি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী ও এশিয়া হোটেলের স্বত্বাধিকারী ফয়েজ আহমদ।
সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি এবং জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুর মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আব্দুল কাইয়ুম হাজীপুর।
মাদ্রাসার শিক্ষাসচিব মাওলানা আব্দুল জলিলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পূর্ব গহরপুর দারুস সুন্নাহ মাদ্রাসার মুহতামিম মাওলানা আসাদুজ্জামান আসাদ, বালাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. জিল্লুর রহমান জিলু, সৌদি আরব প্রবাসী সমাজকর্মী রাইজুল ইসলাম রাজু এবং আননূর মহিলা মাদ্রাসার মুহতামিম মাওলানা আতিকুর রহমান।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয় এবং বিভিন্ন প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

