মাঠে ধান কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল নাগরিক পার্টির নেতার, ফেসবুকে আলহামদুলিল্লাহ’র জোয়ার
জুমার আগেই মৃত্যু
জামালপুরের মাদারগঞ্জে মাঠে ধান কাটার সময় বজ্রপাতে মজনু মিয়া (২২) নামে জাতীয় নাগরিক পার্টির এক নেতার মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ মে) দুপুরে উপজেলার জোড়খালী ইউনিয়নের কামারপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত মজনু মিয়া স্থানীয় বাচ্চু মিয়ার ছেলে। তিনি মাদারগঞ্জ উপজেলা জাতীয় ছাত্রশক্তির সক্রিয় সদস্য ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছে মাদারগঞ্জ থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে বাড়ির পাশের জমিতে ধান কাটতে যান মজনু মিয়া। দুপুরের দিকে হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হলে বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
নিহতের বাবা বাচ্চু মিয়া বলেন, ছেলে সকালে ধান কাটতে গিয়েছিল। ঝড়-বৃষ্টি শুরু হওয়ার সময় তিনি জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে ছিলেন। নামাজ শেষে বাড়ি ফিরে ছেলের মৃত্যুর খবর জানতে পারেন।
এ ঘটনায় শোক প্রকাশ করে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান বলেন, মজনু মিয়া অত্যন্ত বিনয়ী ও সম্ভাবনাময় একজন তরুণ ছিলেন। সংগঠনের বিভিন্ন কর্মসূচিতে তিনি সক্রিয়ভাবে অংশ নিতেন। তার অকাল মৃত্যু দলীয় নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া ফেলেছে।
মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্নেহাশীষ রায় জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
অপর দিকে তার মৃত্যুর খবর শুনে ফেসবুক জুড়ে আলহামদুলিল্লাহ জোয়ারে সয়লাব হয়ে উঠেছে। অনেকে কমেন্টস সেকশনে লেখছে বহুদিন পর তারা একটি তাজা খবর পেয়েছেন।

আজকের কথা ডেস্ক