প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

পঞ্চগড়ে যোগব্যায়াম কর্মসূচি অনুষ্ঠিত

IMG 20260516 WA0007
সামসউদ্দীন চৌধুরী কালাম, পঞ্চগড় থেকে :

পঞ্চগড়ে যোগব্যায়াম কর্মসূচি উপলক্ষে ভারতীয় হাই কমিশন ও পঞ্চগড় জেলা পরিষদের যৌথ উদ্যোগে শনিবার (১৬ মে) সকালে এক বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয়েছে। পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার। প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক তৌহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সিফাত-ই-রাব্বান, পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি মেহেদি হাসান খান বাবলা এবং পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মতিন ডালিসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

বক্তারা বলেন, নিয়মিত যোগব্যায়াম শারীরিক সুস্থতা ও মানসিক প্রশান্তি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরে পঞ্চগড় যোগব্যায়াম ক্লাবের সদস্যরা অংশগ্রহণকারীদের সামনে বিভিন্ন যোগব্যায়াম প্রদর্শন করেন।

প্রধান অতিথির বক্তব্যে ফরহাদ হোসেন আজাদ বলেন, প্রতিদিন অন্তত কিছু সময় যোগব্যায়াম করলে মানুষ শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে পারে। পরিবার ও সন্তানদের নিয়ে নিয়মিত যোগচর্চারও আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে মনোজ কুমার বলেন, বিশ্বের বিভিন্ন দেশে এখন যোগব্যায়াম ব্যাপক জনপ্রিয়। স্বাস্থ্য সুরক্ষায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা প্রক্রিয়া আরও সহজ করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাসও দেন তিনি।

পঞ্চগড়ে যোগব্যায়াম কর্মসূচি ঘিরে অংশগ্রহণকারীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

প্রিন্ট করুন