প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২২ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

ছেলেকে রক্ষা করতে গিয়ে বিএনপি কর্মীদের হামলায় নিহত হতভাগী মা

কেনো শূকরের মাংস হারাম 20260517 040404 0000
আজকের কথা ডেস্ক

উখিয়ায় ছেলেকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু, রক্তাক্ত ছেলেকেও ধরে নিয়ে গেল পুলিশ

কক্সবাজারের উখিয়ায় ছেলেকে রক্ষা করতে গিয়ে হামলার শিকার হয়ে ছৈয়দা খাতুন (৫০) নামে এক মায়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার (১৬ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার থাইংখালী-থাইপালং এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ছৈয়দা খাতুন স্থানীয় সৈয়দ হোসেনের স্ত্রী। পরিবারের অভিযোগ, তার ছেলে আব্দুর রহমানকে ছাত্রলীগের কর্মী সন্দেহে আটক করে মারধর করছিল ছাত্রদল ও যুবদলের কিছু নেতাকর্মী।

স্বজনরা জানান, সম্প্রতি দেয়ালে ‘জয় বাংলা’ লেখা নিয়ে দায়ের হওয়া একটি মামলার আসামি হিসেবে আব্দুর রহমানকে চিহ্নিত করা হয়। পরে বিএনপির অঙ্গসংগঠনের কয়েকজন নেতাকর্মী তাকে ধরে মারধর শুরু করেন। এ ঘটনায় বিএনপি নেতা মিজান সিকদার ও ছাত্রদল নেতা জিসানের নেতৃত্বে হামলা চালানোর অভিযোগও উঠেছে।

এসময় ছেলেকে বাঁচাতে ঘটনাস্থলে ছুটে যান মা ছৈয়দা খাতুন। পরিবারের দাবি, হামলাকারীদের আঘাতে তিনিও গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুজিবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে আব্দুর রহমান কোন মামলার আসামি ছিলেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

উখিয়া থানার উপ-পরিদর্শক উমেছিং মারমা জানান, এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছে আব্দুর রহমানকে হেফাজতে নেয়। তবে পুলিশ যাওয়ার আগেই মারধরের ঘটনা ঘটে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, আব্দুর রহমানকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। তবে কোন মামলায় তাকে সন্দেহ করা হচ্ছে, সে বিষয়ে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

উখিয়ায় এ হামলার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রিন্ট করুন