
গাইবান্ধার পলাশবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের জাতীয় সংসদ সদস্য আবুল কাওছার মো. নজরুল ইসলাম লেবু মাওলানা এমপি।
সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আল ইয়াসা রহমান তাপাদার, পলাশবাড়ী থানার প্রতিনিধি সাব-ইন্সপেক্টর মিজান, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মণ্ডল, উপজেলা জামায়াতের আমির ও কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিক, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা সাকোয়াত হোসেন, পলাশবাড়ী আদর্শ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম মোস্তফা এবং প্রেসক্লাব সভাপতি শাহ আলম সরকার।
এছাড়াও সভায় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সরকারি দপ্তরের কর্মকর্তা, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় পলাশবাড়ী থানা এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়।

