গাইবান্ধায় “অগ্নিযোদ্ধা একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন” প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধায় ফায়ার সপ্তাহ-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (২০ মে) সকালে গাইবান্ধা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ফায়ার সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মো. মাহমুদুল হাসান (বিএফএম) এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাইবান্ধা জেলা পুলিশ সুপার জসিম উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন স্টেশন কর্মকর্তা রিফাত আল মামুন, স্বেচ্ছাসেবী সংগঠন রেড ক্রিসেন্ট, রোভার স্কাউটস এবং বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)-এর সদস্যরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, যেকোনো দুর্যোগ ও অগ্নিকাণ্ডে জীবনের ঝুঁকি নিয়ে মানুষের জানমাল রক্ষায় ফায়ার সার্ভিসের কর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ফায়ার সপ্তাহ পালনের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে অগ্নি-নিরাপত্তা বিষয়ে সচেতনতা আরও বৃদ্ধি পাবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা গাইবান্ধা ফায়ার সার্ভিস স্টেশন থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

সিরাজুল ইসলাম রতন, গাইবান্ধা থেকে :