জেলা পুলিশের তৎপরতায় নওগাঁয় উদ্ধার হয়েছে ৬৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। পরে উদ্ধারকৃত মোবাইলগুলো প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনা ও তত্ত্বাবধানে জেলা পুলিশের আইসিটি শাখা, ক্রাইম শাখা ও জেলা গোয়েন্দা শাখার সমন্বিত প্রচেষ্টায় মোবাইল ফোনগুলো উদ্ধার করা সম্ভব হয়।
এ উপলক্ষে নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নারী-পুরুষ, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে যাচাই-বাছাই শেষে উদ্ধার হওয়া মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়।
দীর্ঘদিন পর হারানো মোবাইল ফিরে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা জেলা পুলিশের এ জনসেবামূলক উদ্যোগের প্রশংসা করেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, বর্তমান প্রযুক্তিনির্ভর যুগে মোবাইল ফোন মানুষের জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। যোগাযোগ, শিক্ষা, ব্যবসাসহ দৈনন্দিন নানা কাজে মোবাইল ফোন অপরিহার্য। হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের কাছে ফিরিয়ে দিতে পেরে জেলা পুলিশ আনন্দিত।
তিনি আরও বলেন, সাধারণ মানুষের সেবায় নওগাঁ জেলা পুলিশের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নাজমুল হক, নওগাঁ থেকে :