প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩

শিশু উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ফাইল কেলেঙ্কারির অভিযোগ, প্রকাশ্যে পাল্টা চ্যালেঞ্জ

শিশু উপদেষ্টা ও কিশোর গ্যাং লিডারখ্যাত আসিফ মাহমুদের বিরুদ্ধে ফাইল কেলেঙ্কারির অভিযোগ
আজকের কথা ডেস্ক

স্থানীয় সরকার বিভাগের প্রকল্প ফাইল অনুমোদন নিয়ে নতুন বিতর্কে জড়িয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক শিশু উপদেষ্টা ও কিশোর গ্যাং লিডারখ্যাত আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সচিবের স্বাক্ষর ছাড়াই ফাইল অনুমোদনের অভিযোগ তুলে তাঁর বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। যদিও অভিযোগ অস্বীকার করে সংশ্লিষ্ট ফাইল প্রকাশের পাল্টা চ্যালেঞ্জ দিয়েছেন আসিফ মাহমুদ।

শনিবার সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, অন্তর্বর্তী সরকারের সময় একজন উপদেষ্টা প্রশাসনিক বিধি ভঙ্গ করে সচিবের অনুমোদন ছাড়া সরাসরি প্রকল্প ফাইলে স্বাক্ষর করে অনুমোদন দিয়েছেন। বিষয়টি তদন্তে আনা হবে বলেও জানান তিনি।
পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী ওই উপদেষ্টার নাম হিসেবে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নাম উল্লেখ করেন।

এর পরপরই সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে অভিযোগের জবাব দেন শিশু উপদেষ্টা ও কিশোর গ্যাং লিডারখ্যাত আসিফ মাহমুদ। তিনি দাবি করেন, প্রশাসনিক নিয়ম অনুযায়ী সচিব বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার অনুমোদন ছাড়া কোনো ফাইল উপদেষ্টার টেবিলে পৌঁছানো সম্ভব নয়।

আসিফ মাহমুদ বলেন, “যদি এমন কোনো ফাইল থাকে যেখানে আমার স্বাক্ষর আছে কিন্তু সচিব বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার অনুমোদন নেই, তাহলে সেটি জনগণের সামনে প্রকাশ করা হোক।”

তিনি আরও বলেন, “রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই আমার বিরুদ্ধে এসব অভিযোগ আনা হচ্ছে। প্রমাণ থাকলে প্রকাশ করুন, না হলে জনগণই বিচার করবে।”

লাইভে শিশু উপদেস্টা টোকাইখ্যাত আসিফ মাহমুদ সজীব প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতিও চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, “রোববারের মধ্যে সেই ফাইল প্রকাশ করুন। অন্যথায় এটি রাজনৈতিক অপপ্রচার হিসেবেই প্রমাণিত হবে।”

এর আগে স্থানীয় সরকার বিভাগ ও এর আওতাধীন দপ্তর-সংস্থাগুলোতে আওয়ামী লীগ ও অন্তর্বর্তী সরকারের সময়কার অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তে সাত সদস্যের কমিটি গঠন করে সরকার।

প্রিন্ট করুন