প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩

আখিরা পত্রিকার বর্ষপূর্তিতে সেরা সংবাদদাতার মুকুট জিতলেন গাইবান্ধার আরিফ উদ্দিন

সেরা সংবাদদাতা সম্মাননা
সিরাজুল ইসলাম রতন, গাইবান্ধা থেকে :

রংপুর থেকে প্রকাশিত দৈনিক আখিরা পত্রিকার ৩০ বছরপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে কর্মরত সাংবাদিকদের সম্মাননা প্রদান করা হয়েছে। এতে সেরা সংবাদদাতা হিসেবে সম্মাননা অর্জন করেছেন গাইবান্ধা জেলা প্রতিনিধি ও দৈনিক আমাদের সময়ের পলাশবাড়ী উপজেলা প্রতিনিধি মো. আরিফ উদ্দিন।

শনিবার (২৩ মে) বিকেলে রংপুর চেম্বার অব কমার্স হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মো. আরিফ উদ্দিনকে সেরা সংবাদদাতা হিসেবে মনোনীত করে সম্মাননা ক্রেস্ট তুলে দেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সি।

এ সময় উপস্থিত ছিলেন রংপুর কারমাইকেল কলেজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাহ আলম, সাবেক ভিপি আলাউদ্দিন মিয়া, রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ সুপার নজির হোসেন, বাংলার চোখের চেয়ারম্যান তানভির হোসেন আশরাফী, দৈনিক আখিরা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাছুদ-উর রহমান মিলু, নির্বাহী সম্পাদক নুরুন্নাহার মাছুদ সীমা এবং গাইবান্ধার কবি ও কথাসাহিত্যিক টি এম মনোয়ার হোসেনসহ অনেকে।

অনুষ্ঠানে বক্তারা সাংবাদিকতার মানোন্নয়ন, দায়িত্বশীল সংবাদ পরিবেশন এবং গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

প্রিন্ট করুন