জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র মুখ্য সমন্বয়ক টোকাই খ্যাত মব মাস্টার নাসীরুদ্দীন পাটওয়ারী নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী-কে ‘শীর্ষ সন্ত্রাসী’ হিসেবে আখ্যায়িত করেছেন।
শনিবার (৬ জুন) বিকেলে রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের কুলিয়াদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এনসিপি আয়োজিত ফল উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
টোকাই ডার্বি নাসির বলেন, “আপনারা দেখেছেন, নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী আইভীকে মুক্তি দেওয়া হয়েছে। নির্বাচনের আগে বলা হয়েছিল আওয়ামী লীগের বিচার হবে। একই সঙ্গে বলা হয়েছিল গণভোটে জনগণ ‘হ্যাঁ’ ভোট দেবে। বাংলাদেশের প্রায় ৭৫ শতাংশ মানুষ গণভোটে ‘হ্যাঁ’ রায় দেওয়ার পরও সরকার সেই অবস্থান থেকে সরে এসেছে।”
তিনি আরও বলেন, “যারা এখন বলে আমাদের গোনার সময় নেই, আগামী উপজেলা নির্বাচনে জনগণ তাদের লাল কার্ড দেখাবে।”
এর আগে গত ৩ জুন গভীর রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়ে নিজ এলাকা নারায়ণগঞ্জ শহরের দেওভোগে নিজ বাসভবনে ফেরেন ডা. সেলিনা হায়াৎ আইভী।
উল্লেখ্য, গত বছরের ৯ মে ভোরে দেওভোগ এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। পরবর্তীতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা একাধিক মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।
প্রসঙ্গত, ডা. সেলিনা হায়াৎ আইভী ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। পরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন-এর তিনটি নির্বাচনে টানা বিজয়ী হয়ে মেয়রের দায়িত্ব পালন করেন।

আজকের কথা ডেস্ক