প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩

তীব্র গরমে পথচারীদের পাশে সাপাহার মুক্ত স্কাউট, শরবত বিতরণে প্রশংসা

সাপাহার মুক্ত স্কাউট শরবত বিতরণ
নাজমুল হক, নওগাঁ জেলা প্রতিনিধি :

যানজট নিরসনের পাশাপাশি মানবিক উদ্যোগ

তীব্র গরমে তৃষ্ণার্ত পথচারীদের স্বস্তি দিতে নওগাঁর সাপাহারে মানবিক উদ্যোগ নিয়েছে মুক্ত স্কাউট। যানজট নিরসনের পাশাপাশি সংগঠনটির উদ্যোগে পথচারী, শ্রমজীবী মানুষ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে ঠান্ডা শরবত বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৬ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা সদরের জিরোপয়েন্ট এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় আম ব্যবসায়ী, রিকশাচালক, পথচারী, শ্রমজীবী মানুষসহ সাধারণ মানুষের হাতে শরবত তুলে দেন মুক্ত স্কাউটের সদস্যরা।

🌿 হাইলাইটস

  • তীব্র গরমে পথচারীদের মাঝে ঠান্ডা শরবত বিতরণ
  • সাপাহার মুক্ত স্কাউটের মানবিক উদ্যোগ
  • যানজট নিরসনের কাজও করেন সদস্যরা
  • প্রধান অতিথি ছিলেন সারোয়ার জাহান চৌধুরী (লাবু)
  • জনকল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার মুক্ত স্কাউটের কমিশনার ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু)। বিশেষ অতিথি ছিলেন মুক্ত স্কাউটের সভাপতি ও উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান (কল্লোল), সহ-সভাপতি শফিকুল ইসলাম, পরিচালক সাহাবুদ্দীন এবং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদেকুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে সারোয়ার জাহান চৌধুরী বলেন, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।

এ সময় স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগের প্রশংসা করে বলেন, তীব্র গরমে পথচারীদের মাঝে শরবত বিতরণের মতো এমন মানবিক আয়োজন সাধারণ মানুষের জন্য অত্যন্ত ইতিবাচক ও প্রশংসনীয়।

কর্মসূচিতে মুক্ত স্কাউটের নেতাকর্মী, সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রিন্ট করুন