প্রিন্ট এর তারিখঃ বুধবার, ১ জুলাই ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

উলিপুরে সচেতন সোসাইটির অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

উলিপুরে অ্যাডভোকেসি সভা
ফাহিমা বেগম প্রিয়া, বিশেষ প্রতিবেদক :

এসএমসির সহযোগিতায় প্রকল্পের কার্যক্রম তুলে ধরা হয়

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় সচেতন সোসাইটির কমিউনিটি মোবিলাইজেশন প্রোগ্রামের আওতায় একটি অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রকল্পের কার্যক্রম, লক্ষ্য ও জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

   প্রতিবেদনের গুরুত্বপূর্ণ দিক
  • উলিপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
  • সচেতন সোসাইটির কমিউনিটি মবিলাইজেশন প্রোগ্রামের কার্যক্রম তুলে ধরা হয়।
  • এসএমসির সহযোগিতায় আয়োজিত সভায় বিভিন্ন সরকারি কর্মকর্তারা অংশ নেন।
  • পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে প্রকল্পের অগ্রগতি ও পরিকল্পনা উপস্থাপন করা হয়।
  • ইউএনও এ. টি. এম. আরিফ জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

সোমবার (২৯ জুন) বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভার আয়োজন করে সচেতন সোসাইটি। এতে সহযোগিতা করে সোশ্যাল মার্কেটিং কোম্পানি (এসএমসি)।

উপজেলা সুপারভাইজার মোছা. রুবি বেগমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ. টি. এম. আরিফ।

সভায় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সচেতন সোসাইটির পক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি প্রজেক্ট ম্যানেজার বিধান কৃষ্ণ পাল, উপজেলা সুপারভাইজার, প্যারামেডিক, কমিউনিটি মোবিলাইজার (সিএম) এবং জিএসএমসহ প্রকল্প-সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সভায় ডেপুটি প্রজেক্ট ম্যানেজার বিধান কৃষ্ণ পাল পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে প্রকল্পের বিভিন্ন কার্যক্রম, লক্ষ্য, অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি এবং প্রকল্প বাস্তবায়ন-সংক্রান্ত মতামত ও পরামর্শ গ্রহণ করা হয়।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ. টি. এম. আরিফ জনসচেতনতা বৃদ্ধি, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ এবং প্রকল্পের কার্যকর বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি সংশ্লিষ্টদের আন্তরিকতা ও সমন্বয়ের মাধ্যমে কর্মসূচিগুলো সফলভাবে বাস্তবায়নের আহ্বান জানান।

প্রশ্নোত্তর পর্ব ও দিকনির্দেশনামূলক বক্তব্যের মধ্য দিয়ে অ্যাডভোকেসি সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

প্রিন্ট করুন