প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩

তালায় জাপা নেতা এস এম আলাউদ্দীনের স্মরণসভায় মানুষের ঢল

তালায় জাপা নেতা এস এম আলাউদ্দীনের স্মরণসভা
আজকের কথা ডেস্ক

সাতক্ষীরার তালা উপজেলা জাতীয় পার্টির (জাপা) সাধারণ সম্পাদক জাপা নেতা মরহুম এস এম আলাউদ্দীন-এর স্মরণে স্মরণসভা, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

শনিবার (৪ জুলাই) বিকেল ৫টায় উপজেলার শিবপুর গ্রামে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা জনসমাগমে মুখর হয়ে ওঠে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও সাংবাদিক এস এম নজরুল ইসলাম। সঞ্চালনা করেন দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ সিরাজুল ইসলাম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ তাওহীদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মাওলানা মুহাম্মদ জালাল উদ্দীন।

স্মরণসভায় বক্তব্য দেন জাপা নেতা শেখ জলিল আহমেদ, শেখ হাবিবুর রহমান, মীর কাইয়ুম ইসলাম ডাবলু, জামাল উদ্দীন মোড়ল, প্রভাষক কামরুল ইসলাম, নূরুল ইসলাম খোকাসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বরা।

বক্তারা মরহুম এস এম আলাউদ্দীনের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরে তার অবদানের কথা স্মরণ করেন। তারা বলেন, তিনি দীর্ঘদিন জাতীয় পার্টির রাজনীতিতে সক্রিয় থেকে দল ও এলাকার মানুষের জন্য কাজ করেছেন।

পরে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এতে মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি আগামী স্থানীয় সরকার নির্বাচনে উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও সাংবাদিক এস এম নজরুল ইসলামের সফলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
আয়োজকদের দাবি, স্মরণসভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক হাজার মানুষ অংশ নেন।

প্রিন্ট করুন