
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা প্রসাশনের আয়োজনে আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৫জুলাই) সকালে উপজেলা সম্মেলনে কক্ষে আয়োজিত সভায়, প্রধান অতিথির বক্তব্যে লক্ষ্মীপুর (০১) রামগঞ্জ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম বলেন, মাদক, ইভটিজিং,সন্ত্রাস ও শিক্ষার্থীদের পড়া লেখার মান উন্নয়নে প্রশাসনকে আরো কঠোর ভূমিকা রাখতে হবে।
আমরা রামগঞ্জ উপজেলাকে একটি নিরাপদ ও সকল শ্রেনী পেশার মানুষের বাসযোগ্য হিসেবে গড়ে তুলতে চাই। এছাড়া উপজেলার সার্বিক গুরুত্বপূর্ণ বিষয়ও আলোচনা করা হয়।
রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিকুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন,রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ ফিরোজ উদ্দিন চৌধুরী,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:মোস্তাক আহম্মেদ,উপজেলা কৃষি কর্মকর্তা সাব্বির আহম্মেদ সিফাত,রামগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মোজাম্মেল হক মজু, সাধারন সম্পাদক মনোয়ার হোসেন,রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু তাহের,উপজেলা পল্লী বিদ্যুতের ডিজিএম শাহীন রেজা পরায়েজী,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পিন্টু,আবুল বাসার সতু,পৌর বিএনপির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন পলাশ সহ উপজেলা ও পৌরসভায় কর্মরত সরকারি কর্মকর্তা বিভিন্ন কলেজের শিক্ষকবৃন্দ।

