প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩

জুড়ীতে বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি আব্দুল বাছিত গ্রেপ্তার

জুড়ীতে গ্রেপ্তার ওয়ারেন্টভুক্ত আসামি আব্দুল বাছিত
জালালুর রহমান, মৌলভীবাজার :

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বিশেষ অভিযানে আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি আব্দুল বাছিতকে গ্রেপ্তার করেছে জুড়ী থানা পুলিশ।

গ্রেপ্তার হওয়া আব্দুল বাছিত জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের ভোগতেরা গ্রামের মৃত আব্দুল মন্নানের ছেলে। তিনি জুড়ী উপজেলা যুবলীগের সাবেক সদস্য বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৩ জুলাই) রাত প্রায় ১০টার দিকে ভবানীগঞ্জ বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় এনআই অ্যাক্ট (চেক ডিজঅনার) মামলায় আদালত কর্তৃক জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে আব্দুল বাছিতকে গ্রেপ্তার করা হয়।

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, “আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে আব্দুল বাছিতকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।”

প্রিন্ট করুন