প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩

সাটুরিয়া থেকে নিখোঁজ দুই মাদ্রাসাছাত্রী ১৫ দিন পর সাভার থেকে উদ্ধার

সাটুরিয়া থেকে নিখোঁজ দুই মাদ্রাসাছাত্রীকে সাভার থেকে উদ্ধারের পর পুলিশের উপস্থিতিতে।
আজকের কথা ডেস্ক

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার একটি আবাসিক মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হওয়া দুই শিক্ষার্থীকে দীর্ঘ ১৫ দিন পর ঢাকার সাভার এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় শনিবার (১৮ জুলাই) সকাল ১০টার দিকে একটি বাসা থেকে তাদের উদ্ধার করা হয়।
উদ্ধার অভিযানের সময় শিক্ষার্থীদের অভিভাবক ও সংশ্লিষ্ট মাদ্রাসা কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন।

১৫ দিন পর মিলল নিখোঁজ দুই আবাসিক মাদ্রাসাছাত্রীর সন্ধান, উদ্ধার করল পুলিশ

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন এবং মাদ্রাসা কর্তৃপক্ষ দুই শিক্ষার্থীকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

মাদ্রাসা থেকে নিখোঁজ হওয়ার ১৫ দিন পর তথ্যপ্রযুক্তির সহায়তায় সাভারের একটি বাসা থেকে দুই মাদ্রাসাছাত্রীকে নিরাপদে উদ্ধার করেছে পুলিশ। ঘটনার কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে।

পুলিশ ও মাদ্রাসা সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া দুই শিক্ষার্থী সাটুরিয়া উপজেলার জামিয়া জয়নব বিনতে জাহাশ (রা.) সৈয়দা গুলজান বেগম মহিলা মাদ্রাসা-এর আবাসিক শাখার ছাত্রী। গত ৩ জুলাই দুপুরে তারা নিজেদের পরিচয় গোপন করে মাদ্রাসা ত্যাগ করে।

এরপর দীর্ঘ ১৫ দিনেও তারা মাদ্রাসা কিংবা নিজ নিজ বাড়িতে ফিরে না আসায় উদ্বেগ ছড়িয়ে পড়ে।
নিখোঁজের পর মাদ্রাসা কর্তৃপক্ষ ও পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালিয়েও তাদের কোনো সন্ধান পাননি। পরে গত ৯ জুলাই এ ঘটনায় সাটুরিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

জিডির ভিত্তিতে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে। একপর্যায়ে তাদের অবস্থান শনাক্ত করে শনিবার সকালে ঢাকার সাভার এলাকার একটি বাসা থেকে নিরাপদে উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, দুই শিক্ষার্থীকে উদ্ধারের পর তাদের পরিবারের কাছে হস্তান্তর এবং ঘটনার প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রিন্ট করুন