প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

মুরাদনগরগামী নতুন ট্রলারে লঞ্চের ধাক্কা, নিখোঁজ দুই আরোহী

সদরঘাটে মুরাদনগরগামী ট্রলারডুবির পর উদ্ধার অভিযানে ডুবুরি দল
মোহাম্মদ শরিফুল আলম চৌধুরী, সম্পাদক :

রাজধানীর সদরঘাটে মুরাদনগরগামী একটি যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় কুমিল্লার মুরাদনগরে নেওয়ার পথে একটি নতুন ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ট্রলারে থাকা ১০ আরোহীর মধ্যে ৮ জন প্রাণে রক্ষা পেলেও এখনো ২ জন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে বুড়িগঙ্গা নদীতে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালিয়ে যাচ্ছে।

রোববার (১৯ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে সদরঘাটের শ্যামবাজার ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নৌ পুলিশের সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহাগ রানা জানান, ট্রলারটি গাজীপুরের কড্ডাবাজার থেকে নতুন তৈরি করে কুমিল্লার মুরাদনগরে নিয়ে যাওয়া হচ্ছিল। শ্যামবাজার ঘাটসংলগ্ন এলাকায় পৌঁছালে ট্রলারের প্রপেলার পানির নিচে কোনো কিছুর সঙ্গে আটকে যায়। এতে ইঞ্জিন বন্ধ হয়ে ট্রলারটি মাঝনদীতে নিয়ন্ত্রণহীন অবস্থায় স্থির হয়ে পড়ে।

মুরাদনগরে নেওয়ার পথে নতুন ট্রলারটি সদরঘাটে নিয়ন্ত্রণ হারানোর পর যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ডুবে যায়। ১০ আরোহীর মধ্যে ৮ জনকে উদ্ধার করা হলেও নিখোঁজ রয়েছেন ২ জন। তাদের উদ্ধারে বুড়িগঙ্গায় ডুবুরি দলের অভিযান চলছে।

ঠিক ওই সময় বরিশাল থেকে ঢাকাগামী যাত্রীবাহী ‘সুন্দরবন-১২’ লঞ্চ ট্রলারটিকে সজোরে ধাক্কা দিলে সেটি মুহূর্তেই নদীতে তলিয়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী ও ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। ট্রলারে থাকা ১০ জনের মধ্যে ৮ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও এখনো ২ জন নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধানে বুড়িগঙ্গা নদীতে তল্লাশি অব্যাহত রয়েছে।

সর্বশেষ দুপুর ১১টা ৫৫ মিনিট পর্যন্ত পাওয়া তথ্যে জানা যায়, নিখোঁজদের উদ্ধারে অভিযান চললেও এখনো ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।

প্রিন্ট করুন