Logo
বুধবার, ২৯ জুলাই ২০২৬

মুরাদনগর ও বাঙ্গরায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী পদের ২৯ ও ৩০ জুলাইয়ের ভাইভা স্থগিত, নতুন তারিখ ঘোষণা

কুমিল্লার মুরাদনগরে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ফ্যামিলি কার্ড খানা তথ্য ভাণ্ডারের তথ্য সংগ্রহকারী পদে ২৯ ও ৩০ জুলাই অনুষ্ঠিত হতে যাওয়া মৌখিক পরীক্ষা (ভাইভা) স্থগিত...
মোহাম্মদ শরিফুল আলম চৌধুরী :

কুমিল্লার মুরাদনগরে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ফ্যামিলি কার্ড খানা তথ্য ভাণ্ডারের তথ্য সংগ্রহকারী পদে ২৯ ও ৩০ জুলাই অনুষ্ঠিত হতে যাওয়া মৌখিক পরীক্ষা (ভাইভা) স্থগিত করা হয়েছে। একই সঙ্গে পরীক্ষাটি আয়োজনের জন্য নতুন পরিবর্তিত সময়সূচি প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাতে (২৯ জুলাই) মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড অফিসের অফিশিয়াল ফেসবুক পেজে এক জরুরী ঘোষণার মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

উপজেলা সমাজসেবা কার্যালয়ের ইস্যুকৃত স্মারক অনুযায়ী, ফ্যামিলি কার্ড খানা তথ্য ভাণ্ডারের তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালনার লক্ষ্যে আবেদনকারীদের শিক্ষা সনদ ও অন্যান্য দলিলাদি যাচাই-বাছাই শেষে মৌখিক পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে।

নতুন ঘোষিত সময়সূচি অনুযায়ী:

  • ২ আগস্ট (রবিবার): মুরাদনগর উপজেলার ১২টি ইউনিয়নের তথ্য সংগ্রহকারীদের মৌখিক পরীক্ষা সকাল ১০:০০ টা হতে উপজেলা পরিষদে অনুষ্ঠিত হবে।
  • ৩ আগস্ট (সোমবার): বাংগরা উপজেলার মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে উপজেলা সমাজসেবা অফিসার ও ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ তথ্যসংগ্রহকারী স্বেচ্ছাসেবক নির্বাচন কমিটির সদস্য-সচিব বরুণ চন্দ্র দে স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আবেদনকারীদের নির্ধারিত তারিখ ও সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

প্রিন্ট করুন