
রাজধানীর ডেমরায় অবস্থিত ঐতিহ্যবাহী সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডি নির্বাচন-২০২৬-এর নতুন তারিখ ও সময়সূচি ঘোষণা করা হয়েছে।
আগামী ০৮ আগস্ট ২০২৬ (শনিবার) প্রতিষ্ঠান প্রাঙ্গণে সকাল ১০:০০ টা থেকে বিকাল ৪:০০ টা পর্যন্ত এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচনের নতুন তারিখ ঘোষণার পরপরই প্রার্থীরা জোর প্রচারণা শুরু করেছেন। এর মধ্যে ‘দোয়াত-কলম’ প্রতীকে অভিভাবক সদস্য পদে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন অ্যাডভোকেট মো আবুল কালাম আজাদ।
ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের শিক্ষা শাখা থেকে ৩০ জুলাই প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৭ জুলাই প্রকাশিত নির্বাচনী তফসিলটি অনিবার্য কারণে ২৪ জুলাই স্থগিত করা হয়েছিল।
পরবর্তীতে ৩০ জুলাই জেলা প্রশাসনের প্রিজাইডিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শামীমা সুলতানার সাক্ষরিত বিজ্ঞপ্তিতে নির্বাচনের এই নতুন সময়সূচি প্রকাশ করা হয়।
ভোটগ্রহণের দিন সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েনের উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিকে নির্বাচনের তারিখ চূড়ান্ত হওয়ার পর ‘সহজ স্বীকার, সহজ সৎ অঙ্গীকার’ স্লোগান নিয়ে প্রচারণায় নেমেছেন দোয়াত-কলম মার্কার প্রার্থী অ্যাডভোকেট মো আবুল কালাম আজাদ। অভিভাবক ও শিক্ষা-বান্ধব পরিবেশ তৈরির জন্য তিনি দুটি মূল অঙ্গীকার ব্যক্ত করেছেন—
১. অভিভাবকগণের যে কোনো বৈধ ও যৌক্তিক দাবি নির্দিষ্ট সময়ের মধ্যে পূরণ করা।
২. অভিভাবকগণের আর্থিক সাশ্রয় ও শিক্ষার মানোন্নয়নের মধ্যে ভারসাম্য রেখে গঠনমূলক ভূমিকা পালন করা।
একটি উন্নত ও শিক্ষা-বান্ধব ভবিষ্যৎ গড়ে তুলতে অ্যাডভোকেট আবুল কালাম আজাদ আগামী ৮ আগস্ট দোয়াত-কলম মার্কায় ভোট দিয়ে তাকে জয়ী করার জন্য অভিভাবক ও শুভানুধ্যায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

