

কুমিল্লার মুরাদনগর উপজেলার ১৯ নম্বর দারোরা ইউনিয়নের দারোরা দীনেশচন্দ্র উচ্চ বিদ্যালয়ে আধুনিক সুপেয় পানির প্ল্যান স্থাপন, মা সমাবেশ, এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, বৃক্ষরোপণ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি সৈয়দ এ কে এম কায়েস আহমেদের ব্যক্তিগত অর্থায়নে শিক্ষার্থীদের জন্য আধুনিক সুপেয় পানির প্ল্যান স্থাপন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি সৈয়দ এ কে এম কায়েস আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও রুটিন দায়িত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব হাছান খান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সফিউল আলম তালুকদার, উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণ এবং জাহাপুর ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী এস. এম. শরীফ আহমেদ।
এ ছাড়া দারোরা ইউনিয়নের চেয়ারম্যান কামাল উদ্দিন খন্দকার, বাবু সত্যজিৎ দাস গুপ্ত, মো. নজরুল ইসলাম, মো. বোরহান উদ্দিন রাসেল, ইঞ্জিনিয়ার মোতাহার হোসেন, ছানু মেম্বার, মো. মুজিবুর রহমান, মো. ইকবাল মোর্শেদ, আঃ করিম ও অহিদুর রহমানসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ পানির নিশ্চয়তায় আধুনিক সুপেয় পানির প্ল্যান স্থাপন এবং বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। অভিভাবকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মা সমাবেশ।

বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও সুপেয় পানির ব্যবস্থা করা আমাদের দায়িত্ব। তাই বিদ্যালয়ের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে ব্যক্তিগত অর্থায়নে আধুনিক পানির প্ল্যান স্থাপনের উদ্যোগ নিয়েছি। ভবিষ্যতেও বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে আমার সহযোগিতা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানের শেষপর্বে বাংলাদেশ সরকারের ধর্মমন্ত্রী আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। তাদের সুস্বাস্থ্য, পরিবেশ সচেতনতা, নৈতিক শিক্ষা ও সুন্দর মানসিক বিকাশের জন্য বিদ্যালয়ে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা জরুরি। এ ক্ষেত্রে সুপেয় পানির ব্যবস্থা, বৃক্ষরোপণ এবং অভিভাবকদের সম্পৃক্ত করে মা সমাবেশ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।