

যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করতে উদ্যোগ, স্থানীয় ক্রীড়াঙ্গনে আনন্দ
কুমিল্লার মুরাদনগর উপজেলার ১৯ নম্বর দারোরা ইউনিয়নে প্রবাসী সমাজসেবক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মো. লুৎফুর রহমানের সৌজন্যে কাজিয়াতল ফুটবল দলের নতুন জার্সি উন্মোচন করা হয়েছে।
সম্প্রতি স্থানীয় একটি মাঠে উৎসবমুখর পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে দলের নতুন জার্সি উন্মোচন করা হয়। এ সময় স্থানীয় যুবসমাজ, ফুটবল দলের খেলোয়াড় এবং ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন। জার্সিতে লুৎফুর রহমানের ছবি ও স্লোগান স্থান পেয়েছে।

তরুণ ও যুবসমাজকে সুস্থ ধারার বিনোদন এবং ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। দারোরা ইউনিয়নকে একটি আদর্শ ও সুন্দর সমাজ হিসেবে গড়ে তুলতে আমি ভবিষ্যতেও কাজ করে যেতে চাই। এ জন্য ইউনিয়নবাসীর দোয়া ও ভালোবাসা কামনা করছি।
দলের খেলোয়াড় ও স্থানীয় যুবকরা জানান, প্রবাসে অবস্থান করলেও লুৎফুর রহমান এলাকার শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়াঙ্গনের উন্নয়নে সহযোগিতা করে আসছেন। যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত রাখা এবং মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে তাঁর এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে বলে তাঁরা আশা প্রকাশ করেন। এ সময় তাঁরা তাঁর প্রতি কৃতজ্ঞতা জানান।
আলহাজ্ব মো. লুৎফুর রহমান বলেন, তরুণ ও যুবসমাজকে সুস্থ ধারার বিনোদন এবং ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই। দারোরা ইউনিয়নকে একটি আদর্শ ও সুন্দর সমাজ হিসেবে গড়ে তুলতে তিনি ভবিষ্যতেও কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি তিনি ইউনিয়নবাসীর দোয়া ও ভালোবাসা কামনা করেন।
জার্সি উন্মোচন অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, কাজিয়াতল ফুটবল দলের খেলোয়াড় এবং বিভিন্ন বয়সী ক্রীড়ানুরাগীরা উপস্থিত ছিলেন।