প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

জিয়াউর রহমানকে ‘জাতীয় নেতা’ বানাতে মরিয়া মোস্তফা সরয়ার ফারুকী: সংস্কৃতি উপদেষ্টার বিতর্কিত বক্তব্যে সমালোচনার ঝড়

faruki file 1748628420
আজকের কথা ডেস্ক

সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর এক বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে বিতর্ক সৃষ্টি হয়েছে। তাঁর বক্তব্যে রাজনৈতিক নিরপেক্ষতা ও সরকারি দায়িত্ব পালনের ভারসাম্য নিয়ে প্রশ্ন উঠেছে।

গত শুক্রবার চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউটে (টিআইসি) জিয়া স্মৃতি জাদুঘর-চট্টগ্রাম আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “আওয়ামী লীগ যে ভুল করেছে, আশা করি বিএনপি সেই ভুল করবে না।”

এ বক্তব্যে তিনি রাজনৈতিক দলগুলোর সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ নিয়ে নিজের মতামত তুলে ধরেন। তিনি বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ওপর আয়োজিত অনুষ্ঠানে শুধু বিএনপির নেতাকর্মীরা কথা বলবেন— এমন সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। ভিন্ন মত ও দলের মানুষদেরও তার জীবন ও কর্ম সম্পর্কে জানার সুযোগ থাকা উচিত।”

অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, ড. সায়মা ফেরদৌস, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, ডা. অং সুই প্রু মারমা, ফাহিম মাশরুরসহ আরও কয়েকজন অতিথি উপস্থিত ছিলেন।

সংস্কৃতি বিষয়ক উপদেষ্টার বক্তব্যে বিভিন্ন রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে— উপদেষ্টা হিসেবে এমন বক্তব্য সরকারি দায়িত্ব ও নিরপেক্ষতা বজায় রাখে কিনা।

সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা তার বক্তব্যে রাজনৈতিক দলকে উদ্দেশ করে সরাসরি ‘ভুলের পরামর্শ’ এবং বিশেষ একটি দলের অনুষ্ঠানে বক্তব্য প্রদান তাঁর সরকারি অবস্থানের নিরপেক্ষতা বজায় রেখেছে কিনা— তা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা চলছে।

প্রিন্ট করুন