প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩

ঢাকায় আজও হালকা বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা বাড়তে পারে ২ ডিগ্রি পর্যন্ত

rain file pic
আজকের কথা ডেস্ক

ঢাকার আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আজ শনিবার (৩১ মে) রাজধানী ঢাকাসহ পার্শ্ববর্তী অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সকাল ৯টা থেকে পরবর্তী তিন ঘণ্টার জন্য প্রকাশিত পূর্বাভাসে এ তথ্য উল্লেখ করা হয়।

পূর্বাভাস অনুযায়ী কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
আজকের দিনের তাপমাত্রা গতকালের তুলনায় ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।
আজ সকাল ৯টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতা রয়েছে ৯৫ শতাংশ।
গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৯ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

ঢাকার আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী দিনের তাপমাত্রা কিছুটা বাড়লেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার পরিবর্তন সংক্রান্ত নিয়মিত আপডেট জানতে আমাদের সঙ্গে থাকুন।

প্রিন্ট করুন