প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ৭ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩

রোহিঙ্গা শিশুদের শিক্ষায় অনিশ্চয়তা, ইউনিসেফের কার্যক্রমে বড় কাটছাঁট

IMG 20250213 125710 439
আজকের কথা ডেস্ক

বাংলাদেশের শিশুদের কল্যাণে ১৯৫২ সাল থেকে কাজ করে আসা ইউনিসেফ জানিয়েছে, বর্তমান বৈশ্বিক সাহায্য সংকটের কারণে সংস্থাটিকে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নিতে হয়েছে। এর ফলে রোহিঙ্গা শরণার্থী শিশুদের শিক্ষায় বড় ধরনের প্রভাব পড়তে পারে।

ইউনিসেফ এক বিবৃতিতে জানিয়েছে, সহায়তা তহবিলের ঘাটতির কারণে ১,১৭৯ জন স্থানীয় কর্মীর চুক্তি বাতিল করা হয়েছে। এই কর্মীরা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে কেজি থেকে দ্বিতীয় শ্রেণির ইংরেজি, বিজ্ঞান, সমাজবিজ্ঞান এবং চিত্রাঙ্কন বিষয়ে শিক্ষা দান করতেন।

ঈদের ছুটির পর ২৯ জুন পর্যন্ত বাকি কর্মীদের পুনরায় কাজে ফেরানো নির্ভর করছে নতুন তহবিল প্রাপ্তির ওপর। এই কর্মীদের মধ্যে রোহিঙ্গা ও স্থানীয় উভয় সম্প্রদায়ের সদস্যই রয়েছেন।

ইউনিসেফ জানিয়েছে, এই কঠিন সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে শিশুদের জরুরি সহায়তা নিশ্চিত করতে এবং তাদের কল্যাণে চালু থাকা মূল কার্যক্রমগুলো অব্যাহত রাখতে।

আড়াই লাখ রোহিঙ্গা শিশুদের শিক্ষা ঝুঁকিতে- জরুরি তহবিলের জন্য আহ্বান জানাল ইউনিসেফ

সংস্থাটি বলেছে, “আমরা আশা করছি, অতিসত্বর নতুন তহবিলের ব্যবস্থা হলে শিক্ষাক্ষেত্রে পুনরায় কার্যক্রম চালু ও সম্প্রসারণ সম্ভব হবে। রোহিঙ্গা শিশুদের জন্য সুরক্ষিত ভবিষ্যৎ গঠনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

ইউনিসেফ আরও জানায়, এই শিশুদের এমন শিক্ষা দেওয়ার চেষ্টা চলছে, যা ভবিষ্যতে তাদের আত্মবিশ্বাসের সঙ্গে নিজ সম্প্রদায়ের জন্য অবদান রাখতে সক্ষম করে তুলবে, যখন তারা নিরাপদে নিজ দেশে ফিরতে পারবে।

রোহিঙ্গা শিবিরের ২ লাখ ৩০ হাজার শিশুর শিক্ষা হুমকিতে: ইউনিসেফ

ইউনিসেফ সম্পর্কে:
ইউনিসেফ বিশ্বের ১৯০টি দেশ ও অঞ্চলে সুবিধাবঞ্চিত শিশুদের পাশে থেকে কাজ করে যাচ্ছে। আরও তথ্য জানতে ভিজিট করুন: https://www.unicef.org/bangladesh/

প্রিন্ট করুন