প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল: বঙ্গবন্ধু শেখ মুজিবসহ ৪০০ নেতাকে ‘সহযোগী’ ঘোষণা

01 1748972673
আজকের কথা ডেস্ক

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) নতুন অধ্যাদেশের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদসহ ১৯৭০ সালের নির্বাচিত চার শতাধিক এমএনএ/এমপিএর মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল করেছে। এখন তাদের পরিচয় হবে ‘মুক্তিযুদ্ধের সহযোগী’ হিসেবে।


🔎 কে কে পড়েছেন এই সিদ্ধান্তের আওতায়?

  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
  • প্রবাসী সরকারের সকল এমএনএ ও এমপিএ
  • সাংবাদিক, শিল্পী, বেতারকর্মী, প্রবাসী পেশাজীবীরা
  • স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্যরা।
  • বাংলাদেশে আর ‘মুক্তিযোদ্ধা’ নন বঙ্গবন্ধু মুজিবুর রহমান!
  • ৭ মার্চসহ আটটি জাতীয় দিবস বাতিল করে আদেশ জারি
  • বাংলাদেশ: নতুন নোটে বাদ পড়ল বঙ্গবন্ধুর ছবি

📄 কী বলা হয়েছে নতুন অধ্যাদেশে?

মঙ্গলবার রাতে রাষ্ট্রপতির অনুমোদনে আইন মন্ত্রণালয় থেকে অধ্যাদেশটি জারি করা হয়।
এতে বীর মুক্তিযোদ্ধার নতুন সংজ্ঞা নির্ধারণ করা হয়েছে। শুধুমাত্র সক্রিয়ভাবে সশস্ত্র মুক্তিযুদ্ধে অংশ নেওয়া ব্যক্তিরাই এখন থেকে বীর মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পাবেন।


⚖️ মুক্তিযুদ্ধের সংজ্ঞায় পরিবর্তন

নতুন সংজ্ঞায় বলা হয়েছে, “মুক্তিযুদ্ধ অর্থ ১৯৭১ সালের ২৬ মার্চ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ।”

আরো পড়ুন :

ভিসা নিষেধাজ্ঞায় সরকারের ব্যর্থতা ঢাকতে জনগণকে দায়ী: কতটা নির্লজ্জ এই কৌশল?


📉 সমালোচনার ঝড়

এই সিদ্ধান্ত ঘিরে ইতোমধ্যে রাজনৈতিক, সামাজিক ও মুক্তিযুদ্ধ সংশ্লিষ্ট মহলে তীব্র বিতর্ক ও ক্ষোভ দেখা দিয়েছে। অনেকেই বলছেন, এটি মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করার একটি সুপরিকল্পিত পদক্ষেপ।


❓ এটা কি মুক্তিযোদ্ধাদের অবমূল্যায়ন নয়?

জাতি হিসেবে যারা মুক্তিযুদ্ধে নানাভাবে অবদান রেখেছেন, তাদের ‘সহযোগী’ তকমা দেওয়াকে অনেকেই দেখছেন মেধা ও ত্যাগের অবমূল্যায়ন হিসেবে।

মুজিবের মুক্তিযোদ্ধা তকমা কেড়ে নিতে চলেছে ইউনুস সরকার! আত্মভূক ‘নতুন’ বাংলাদেশ

 

প্রিন্ট করুন