প্রিন্ট এর তারিখঃ সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩

রনির প্রশ্ন: মুক্তিযুদ্ধের সময় কি ড. ইউনূসের নামে স্লোগান দিয়েছিলেন ফারুক ই আজম?

image 194758 1749108459
আজকের কথা ডেস্ক

পদ বাঁচাতে ইতিহাস বিকৃতির চেষ্টা করছেন ফারুক ই আযম

👉 গোলাম মাওলা রনি ফারুক ই আজমের বঙ্গবন্ধুর নাম উচ্চারণে দ্বিধা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, মুক্তিযোদ্ধা হয়েও কেন তিনি ‘শেখ মুজিব, শেখ মুজিব’ করে সংকোচ করছেন?


বঙ্গবন্ধু বিষয়ে ফারুকের মন্তব্যে ক্ষুব্ধ গোলাম মাওলা রনি

👉 রনির সরাসরি প্রশ্ন করেন—মুক্তিযুদ্ধে ফারুক ই আজম কি ড. ইউনূসের নামে স্লোগান দিয়েছিলেন, নাকি বঙ্গবন্ধুর নামে?

গোলাম মাওলা রনি, সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক, সম্প্রতি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজমকে নিয়ে একটি বেসরকারি টিভি চ্যানেলে দেওয়া বক্তব্যে তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, একজন মুক্তিযোদ্ধা হয়েও বঙ্গবন্ধুর নাম নিতে দ্বিধা প্রকাশ করা অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক।

রনি বলেন, “আপনি যখন মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন, তখন কি আপনি ড. মুহাম্মদ ইউনূসের নামে স্লোগান দিয়েছিলেন? নিশ্চয়ই না। আপনি ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ বলেই মাঠে নেমেছিলেন। আজ যখন ড. ইউনূসের পক্ষে অবস্থান নেন, তখন বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করতে গিয়ে এত দ্বিধা কেন?”

তিনি আরও বলেন, “শেখ মুজিব বলছেন বারবার, কিন্তু ‘বঙ্গবন্ধু’ বলছেন না। এটা কি স্বাভাবিক? শুধু একটি চেয়ার বা পদের আশায় ইতিহাসকে এভাবে বিকৃত করা যায় না।”

তার মতে, মুক্তিযুদ্ধের মূল চেতনা হলো ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’। এই দুটি স্লোগান মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণার উৎস ছিল। এমনকি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানও ওই স্লোগান ব্যবহার করেছেন। কাজেই একজন মুক্তিযোদ্ধার মুখে সেই স্লোগান নিয়ে সংকোচ থাকা উচিত নয়।

তিনি অভিযোগ করেন, ফারুক ই আজম একটি দায়িত্বশীল পদে থেকেও বারবার পরস্পরবিরোধী বক্তব্য দিচ্ছেন, যা সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। তিনি বলেন, “কখনো অধ্যাদেশ জারি করছেন, আবার নিজেই তা অস্বীকার করছেন। এটি আত্মকেন্দ্রিক ও উদ্দেশ্যপ্রণোদিত আচরণ।”


পুরো বিষয়টি নিয়ে গোলাম মাওলা রনি সামাজিক যোগাযোগমাধ্যমেও একটি পোস্ট দেন, যা নেটিজেনদের মধ্যেও ব্যাপক আলোড়ন তোলে।

ALO READ

🟢 বঙ্গবন্ধুকে ‘সহযোগী মুক্তিযোদ্ধা’ হিসেবে নতুন সংজ্ঞা: প্রশ্নের মুখে দখলদার ইউনূস বাহিনী

প্রিন্ট করুন