প্রত্যক্ষদর্শী ও যাত্রীদের অভিযোগ, বুধবার (৪ জুন) রাত থেকেই বাড়তে থাকে। যানবাহনের অতিরিক্ত চাপ ও কিছু যানবাহন বিকল হওয়ায় গতকাল দিনভর যানজট লেগেই ছিল। রাতে একাধিক স্থানে গাড়ি বিকল হওয়ায় যান চলাচলে বিঘ্ন ঘটে। যমুনা সেতুর ওপর যানবাহন বিকল হওয়ায় রেকার দিয়ে সরিয়ে নিতে সময় লাগায় সমস্যা আরও জটিল হয়।

এ ছাড়া আজ সকালে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা এলাকায় একটি মালবাহী ট্রাক উল্টে মহাসড়কে পড়ে গেলে তিনজন আহত হন এবং যান চলাচলে ধীরগতি দেখা দেয়।
এলেঙ্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. শরিফ বলেন, “চালকদের বেপরোয়া গতি ও কয়েকটি যানবাহন বিকলের কারণে যমুনা সেতুর যানজট সৃষ্টি হয়েছে। আমরা সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছি।”
পুলিশ জানায়, ভোরে রাবনা থেকে যমুনা সেতু পর্যন্ত গাড়ির দীর্ঘ সারি ছিল। যদিও সম্পূর্ণ যানজট ছিল না, তবে যান চলাচল ছিল অত্যন্ত ধীর গতির।
বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মহাসড়কে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা কাজ করে যাচ্ছেন।

আজকের কথা ডেস্ক