প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩

জাতীয় নির্বাচন ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধে: প্রধান উপদেষ্টার ঘোষণা

image 194975 1749216062
আজকের কথা ডেস্ক

🔹 হাইলাইটস: জাতীয় নির্বাচন ২০২৬ ঘোষণা

নির্বাচন হবে আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে, রোডম্যাপ প্রকাশ করবে নির্বাচন কমিশন।

ড. ইউনূস প্রতিশ্রুতি দেন, সব রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিতে পারবে এবং জনগণ ভোট দেবে নির্ভয়ে।

তরুণ ভোটারদের ভোটাধিকার প্রয়োগকে গুরুত্ব দিয়েছেন প্রধান উপদেষ্টা।

এই ঘোষণার পর দেশের রাজনীতিতে নতুন গতি ও আলোচনার জন্ম দিয়েছে।

জাতীয় নির্বাচনের দিনক্ষন দিয়ে দেশের রাজনীতিতে নতুন গতি সৃষ্টি করলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (৬ জুন) সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে দেওয়া এক গুরুত্বপূর্ণ ভাষণে তিনি বলেন, “বিচার, সংস্কার ও নির্বাচনসংক্রান্ত চলমান কর্মকাণ্ড পর্যালোচনা করে আমি এই স্পষ্ট করছি যে, আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।”

নির্বাচন কমিশনের স্বাধীনতা ও রোডম্যাপ

এই ভাষণে ড. ইউনূস জানান, তার সরকার নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে কাজ করার পূর্ণ সুযোগ দেবে। তিনি বলেন, “নির্বাচনের দিন নির্ধারণ এবং বিস্তারিত রোডম্যাপ শিগগিরই নির্বাচন কমিশন প্রকাশ করবে।”
➡️ বাংলাদেশ নির্বাচন কমিশন – বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন।

অংশগ্রহণমূলক, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন

ড. ইউনূস বলেন, “আমরা এমন একটি নির্বাচন চাই, যা দেখে মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র রক্ষায় শহীদদের আত্মা শান্তি পাবে। সবচেয়ে বেশি ভোটার, প্রার্থী ও রাজনৈতিক দল যাতে অংশ নেয়, সে লক্ষ্যেই নির্বাচন হবে।”

তিনি উল্লেখ করেন, “জাতীয় নির্বাচন ২০২৬ ঘোষণা এমন সময় এসেছে, যখন দেশের মানুষ সত্যিকারের পরিবর্তনের অপেক্ষায় আছে।”

তরুণ ভোটারদের ভূমিকা

প্রধান উপদেষ্টা বলেন, “দেড়যুগ পর একটি সত্যিকারের জনপ্রতিনিধিত্বশীল সংসদ গঠনের সুযোগ এসেছে। তরুণরা প্রথমবার ভোট দেবে, যা গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে।”
📌 দৈনিক আজকের কথা: ডিসেম্বরেই নির্বাচন চায় বিএনপিসহ ১০ নিবন্ধিত দল

সব দলের অংশগ্রহণের নিশ্চয়তা

তিনি আরও প্রতিশ্রুতি দেন, “আমাদের সরকার নিশ্চিত করবে যেন সব রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিতে পারে এবং জনগণ স্বাধীনভাবে ভোট দিতে পারে।”

রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সাড়া

জাতীয় নির্বাচন ২০২৬ ঘোষণা দেওয়ার পরপরই দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সাড়া পড়ে গেছে। বিশ্লেষকরা মনে করছেন, এই ঘোষণা রাজনৈতিক দলগুলোর প্রস্তুতিকে আরও ত্বরান্বিত করবে।

প্রিন্ট করুন