প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩

বাংলাদেশ রাখাইন করিডোর: তৌহিদ হোসেন ও ড. ইউনূসের পরস্পরবিরোধী বক্তব্য

সত্য কে মিথ্যা বলছেন 20250607 015115 0000
আজকের কথা ডেস্ক

বাংলাদেশ রাখাইন করিডোর নিয়ে কে বলছেন সত্য, আর কে মিথ্যা?

বাংলাদেশ রাখাইন করিডোর নিয়ে প্রধান উপদেস্টা ড. ইউনুস ও পররাষ্ট্র উপদেস্টা তৌহিদের পরস্পরবিরোধী বক্তব্য ঘিরে সরকারের অভ্যন্তরে তৈরি হয়েছে মতবিরোধ। জাতিসংঘের প্রস্তাবে মিয়ানমারের রাজ্যে মানবিক সহায়তা পাঠাতে সরকারের পক্ষ থেকে নীতিগত সিদ্ধান্ত হয়েছে বলে দাবি করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিষয়টিকে “সর্বৈব মিথ্যা” বলেছেন।

🗣️ পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্য:

সম্প্রতী পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন:

> “নীতিগতভাবে আমরা এতে সম্মত। এটি একটি হিউম্যানিটেরিয়ান প্যাসেজ হবে। আমাদের কিছু শর্ত আছে—যদি সেগুলো পূরণ হয়, জাতিসংঘের তত্ত্বাবধানে সহযোগিতা করব।”

নিরাপত্তা বিশ্লেষকদের মতে, বিশ্বের খুব কম মানবিক করিডরই নিরাপত্তাঝুঁকির বাইরে থেকেছে। যদিও মানবিক করিডর দেওয়া হয় সাধারণ নাগরিকদের সহায়তার জন্য। তবে এ ধরনের করিডর চালু হলে সেই অঞ্চলে থাকা বিদ্রোহী বা সন্ত্রাসী গোষ্ঠীসহ অপরাধীরা সেটাকে নিরাপদ পথ হিসেবে ব্যবহারের সুযোগ নিয়ে থাকে।

প্রধান উপদেষ্টার বক্তব্য:

শুক্রবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ড. ইউনূস বলেন:

> “মিয়ানমারকে করিডোর দেওয়া হয়নি। এটি সর্বৈব মিথ্যা। জাতিসংঘ কেবল একটি প্রস্তাব দিয়েছিল, সেটিও প্রস্তাব পর্যায়েই রয়ে গেছে।”

তিনি আরও বলেন,

> “আমাদের দেশে এখন প্রায় ১২ লাখ রোহিঙ্গা রয়েছে। আমরা তাদের প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক জনমত তৈরি করতে পেরেছি।”

🌍 আন্তর্জাতিক সম্মেলন আসছে:

ড. ইউনূস জানান,

> “গত বছর জাতিসংঘ সাধারণ পরিষদে আমি রোহিঙ্গা সম্মেলনের আহ্বান জানিয়েছিলাম। এবার সেপ্টেম্বর মাসে নিউইয়র্কে উচ্চপর্যায়ের সম্মেলন হবে।”

সরকারের দুই গুরুত্বপূর্ণ উপদেষ্টার পরস্পরবিরোধী বক্তব্যে বাংলাদেশ রাখাইন করিডোর ইস্যু ঘিরে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। এখন দেখার বিষয়—সরকারের চূড়ান্ত অবস্থান কী?

প্রিন্ট করুন