
চলতি হজ মৌসুমে ৪৩৬ হজ এজেন্সি বন্ধ সৌদির কর্তৃপক্ষ। ভুয়া হজ ক্যাম্পেইনের বিরুদ্ধে নেওয়া এই কঠোর পদক্ষেপে গ্রেপ্তার করা হয়েছে অন্তত ৪৬২ জন। হজ ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে এবার কঠিন বার্তা দিল রিয়াদ।
ভুয়া হজ ক্যাম্পেইনের বিরুদ্ধে অভিযান
শনিবার (৭ জুন) গালফ নিউজ জানায়, সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালিত বিশেষ অভিযানে এসব ভুয়া হজ কার্যক্রম বন্ধ করা হয়। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন অননুমোদিত ক্যাম্পেইন প্রচারকারী এবং প্রয়োজনীয় অনুমতি ছাড়াই পবিত্র স্থানে হাজিদের প্রবেশে সহায়তাকারী ব্যক্তি।
মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল তালাল আল শালহুব জানান, “হাজিদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং পবিত্র ধর্মীয় আচার শান্তিপূর্ণভাবে পালনের লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।”
মক্কায় অনুমতি ছাড়া প্রবেশ: ৫৮ জন আটক
অন্যদিকে, অনুমতি ছাড়া মক্কায় প্রবেশের চেষ্টা করার দায়ে ৫৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা সবাই এখন আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছেন।
কঠোর শাস্তির মুখে গ্রেপ্তাররা
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, হজ অনুমতি ছাড়া মক্কায় ১৯৭ জনকে পরিবহন করার ঘটনায় ৪৯টি আলাদা আইন লঙ্ঘনের ঘটনা ঘটেছে। অভিযুক্তদের মধ্যে ১৮ জন প্রবাসী এবং ৩১ জন সৌদি নাগরিক।
এসব অপরাধে অভিযুক্তদেরকে সর্বোচ্চ ১ লাখ সৌদি রিয়াল জরিমানা, কারাদণ্ড, নিষেধাজ্ঞা, যানবাহন বাজেয়াপ্ত এবং প্রবাসীদের বহিষ্কারের মুখোমুখি হতে হবে। অননুমোদিত হাজিদের জন্য জরিমানা হতে পারে ২০ হাজার রিয়াল পর্যন্ত।
কর্নেল আল শালহুব হাজিদের প্রতি আহ্বান জানিয়েছেন, তারা যেন সৌদি সরকারের নির্দেশনা অনুসরণ করেন। বিশেষ করে তাশরিকের দ্বিতীয় দিনে মিনায় অবস্থান এবং নির্ধারিত সময় অনুযায়ী তাঁবু ত্যাগ করতে বলা হয়েছে।
হজের নিয়ম না মানলে শাস্তি নিশ্চিত
স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, নিরাপদ ও সুষ্ঠু হজ নিশ্চিত করতে সকল নাগরিক ও বাসিন্দাকে নিয়ম মেনে চলতে হবে। ভুয়া হজ কার্যক্রমে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ার করেছে মন্ত্রণালয়।
৪৩৬ হজ এজেন্সি বন্ধ সৌদির এই পদক্ষেপ প্রমাণ করে, ভুয়া ও অননুমোদিত হজ কার্যক্রম বরদাশত করবে না দেশটি। হাজিদের নিরাপত্তা, সুষ্ঠু হজ ব্যবস্থাপনা এবং নিয়মশৃঙ্খলা রক্ষায় সৌদি সরকারের এমন কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা করছে আন্তর্জাতিক মহল।