
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূস লন্ডন সফর ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে প্রবাসী রাজনীতির ময়দান। সফরকালে তাঁর অবস্থানকৃত হোটেলের সামনে বিক্ষোভে ফেটে পড়েন যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাকর্মীরা।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভাইরাল ভিডিওতে দেখা গেছে, ড. ইউনূস অবস্থান করা হোটেলের সামনেই ব্যানার, ফেস্টুন ও স্লোগানে উত্তাল বিক্ষোভ করছে আওয়ামী লীগ সমর্থকরা। তারা “দুর্নীতিবাজ ইউনূসের বিচার চাই”, “গণবিরোধী ষড়যন্ত্রকারীদের বয়কট করো”—এমন নানা ধরনের স্লোগান দেন।
অন্যদিকে, ভিডিওতে দেখা যায়, ড. ইউনূসের সমর্থনে রাস্তার অপর পাশে কিছু মানুষ জড়ো হন এবং পাল্টা স্লোগান দেন। দু’পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে পুলিশ মোতায়েন করা হয়।
এই সফরের উদ্দেশ্য ও ড. ইউনূসের রাজনৈতিক পরিকল্পনা নিয়ে নানা আলোচনা চলছে রাজনৈতিক মহলে।
ড. ইউনূস লন্ডন সফর এ বিষয়ে এখনো প্রধান উপদেষ্টা বা তার দপ্তরের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

